ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক


দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপি, ঘিওরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান জনি এবং যুবলীগ নেতা মো. আবুল বাশারের সম্পদের হিসাব তলব করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন।

দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ফারহানা রহমান হ্যাপি, মাহবুবুর রহমান জনি এবং মো. আবুল বাশারের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ এবং অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অভিযোগের মধ্যে আরও বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপির নামে ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তার অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ উদঘাটন এবং আয়ের উৎসের সঠিকতা যাচাইয়ের উদ্দেশ্যে এই আদেশ প্রদান করা হচ্ছে।

দুদক জানায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির নামে ৬৯ লাখ ৯৪ লাখ ১৮৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে। তার স্থাবর-অস্থাবর সম্পদের সঠিক হিসাব বের করার জন্য দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী একই আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। যুবলীগ নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধ বালু ব্যবসা, দুর্নীতি ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) মাধ্যমে বিপুল অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। তার মালিকানাধীন ১৪টি ব্যাংক হিসাবে মোট ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দুদক আরও জানায়, আবুল বাশারের নামে আরও বেনামি স্থাবর-অস্থাবর সম্পদ থাকতে পারে। তাই তার অর্জিত সব সম্পদের উৎস ও সত্যতা যাচাইয়ের জন্য সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি

বরিশাল মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচি ও র‍্যালির সময় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল এবং সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে শুরু করেন। এই সময় মিছিলের সামনে যাওয়ার জন্য এবং শ্লোগান দেওয়ার কারণে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়।

সূত্রে আরো জানা গেছে, হাতাহাতির কারণে সাধারণ নেতাকর্মী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের বেশ কয়েকজন কর্মী আহত হন। এই পরিস্থিতিতে দলীয় কার্যালয় এবং অশ্বিনী কুমার টাউন হলের মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইক নিয়ে উত্তেজিত ছাত্রদলের কর্মী সমর্থকদের শান্ত হওয়ার নির্দেশ দেন।

সিনিয়র নেতৃবৃন্দ এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দ্রুত হস্তক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে বিশৃঙ্খলাকারী গ্রুপগুলোকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র‍্যালি ও কর্মসূচি সম্পন্ন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ (১ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি রেলস্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতাকর্মীরা।

এই উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সম্পাদক আবু সাইদ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গোলশান আরা গ্যালিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় এমপি মানিকের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


চাঁদপুরে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় এমপি মানিকের হুশিয়ারি

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপ্রধানের বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরে মাদক,চাঁদাবাজি, ইভটিজিং ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। দুপুর তিনটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই জনসভা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে পৌর ৯ নং ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর এটিই চাঁদপুর শহরে জেলা বিএনপির প্রথম বড় ধরনের জনসভা ও শোডাউন, যেখানে হাজার হাজার নেতাকর্মী বর্ণাঢ্য র‍্যালি নিয়ে অংশ নেন।

পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

সভাপতির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এলাকার সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। চাঁদপুরে কোনো প্রকার মাদক ও ইভটিজিং স্থান পাবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।

দল থেকে কেন্দ্রীয়ভাবে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা চাঁদপুর জেলা শহরে মশার উপদ্রব এবং ডেঙ্গুর বিস্তার রোধে কচুরিপানাসহ ময়লার স্তূপ অবিলম্বে পরিষ্কার করার নির্দেশ দিয়ে তিনি পরিষ্কার করা জলাশয়গুলোতে মাছ চাষ করার আহ্বান জানান। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে চাঁদপুর সদর ও পৌরসভায় ২ হাজার থেকে ৪ হাজার গাছ লাগানোর পরিকল্পনা ঘোষণা করা হয়।

তিনি বলেন, চাঁদপুর সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় এবং হাইমচর উপজেলার ৫০ শয্যাকে ১৫০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং দ্রুত এর কাজ শুরু হবে। শেখ ফরিদ আহম্মেদ মানিকএমপি কুচক্রী মহলের যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, অ্যাড. এটিএম মুস্তাফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, 

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক  আফজাল হোসেন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর বেগম,প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ।

এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা,জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি 

মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ প্রমুখ। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। পরিশেষে, চাঁদপুরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর  সৈয়দপুর রেলওয়ে কারখানা ও এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বিকেল মার্কিন রাষ্ট্রদূত কারখানায় পৌঁছালে তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান, কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও জুনিয়র পার্সোনাল অফিসার (জিপিও) । পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী ডিয়ান ডাও এবং সৈয়দপুর ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ঐতিহ্যবাহী রাজকীয় প্রেসিডেন্ট সেলুন কোচে আরোহণ করেন এবং এর ভেতরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি কারখানার প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম এই রেলওয়ে ওয়ার্কশপের বিভিন্ন শপ, কোচ এবং ভ্যান মেরামত প্রক্রিয়া ঘুরে দেখেন রাষ্ট্রদূত। বাংলাদেশের যোগাযোগ খাতে কারখানাটির ঐতিহাসিক অবদান ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি। রেলওয়ে কারখানার পাশাপাশি তিনি সৈয়দপুর রেলওয়ে জাদুঘর, স্থাপত্যশৈলীর নিদর্শন ঐতিহাসিক চিনি মসজিদ এবং স্থানীয় একটি খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন।

দ্বিপাক্ষিক সহযোগিতা ও আধুনিকায়ন: পরিদর্শনের সময় বাংলাদেশের রেলখাতের আধুনিকায়ন, নিরাপদ পরিবহনব্যবস্থা গঠন এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা হয়।

 পরিদর্শন শেষে স্মরণীয় মুহূর্ত হিসেবে কার্যালয় প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%