মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৯ পি.এম
“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপ্রধানের বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরে মাদক,চাঁদাবাজি, ইভটিজিং ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। দুপুর তিনটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই জনসভা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে পৌর ৯ নং ওয়ার্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর এটিই চাঁদপুর শহরে জেলা বিএনপির প্রথম বড় ধরনের জনসভা ও শোডাউন, যেখানে হাজার হাজার নেতাকর্মী বর্ণাঢ্য র্যালি নিয়ে অংশ নেন।
পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
সভাপতির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এলাকার সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। চাঁদপুরে কোনো প্রকার মাদক ও ইভটিজিং স্থান পাবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।
দল থেকে কেন্দ্রীয়ভাবে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা চাঁদপুর জেলা শহরে মশার উপদ্রব এবং ডেঙ্গুর বিস্তার রোধে কচুরিপানাসহ ময়লার স্তূপ অবিলম্বে পরিষ্কার করার নির্দেশ দিয়ে তিনি পরিষ্কার করা জলাশয়গুলোতে মাছ চাষ করার আহ্বান জানান। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে চাঁদপুর সদর ও পৌরসভায় ২ হাজার থেকে ৪ হাজার গাছ লাগানোর পরিকল্পনা ঘোষণা করা হয়।
তিনি বলেন, চাঁদপুর সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় এবং হাইমচর উপজেলার ৫০ শয্যাকে ১৫০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং দ্রুত এর কাজ শুরু হবে। শেখ ফরিদ আহম্মেদ মানিকএমপি কুচক্রী মহলের যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, অ্যাড. এটিএম মুস্তাফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ,
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর বেগম,প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ।
এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা,জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি
মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ প্রমুখ। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। পরিশেষে, চাঁদপুরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বিকেল মার্কিন রাষ্ট্রদূত কারখানায় পৌঁছালে তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান, কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও জুনিয়র পার্সোনাল অফিসার (জিপিও) । পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী ডিয়ান ডাও এবং সৈয়দপুর ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা তাঁর সাথে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ঐতিহ্যবাহী রাজকীয় প্রেসিডেন্ট সেলুন কোচে আরোহণ করেন এবং এর ভেতরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি কারখানার প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম এই রেলওয়ে ওয়ার্কশপের বিভিন্ন শপ, কোচ এবং ভ্যান মেরামত প্রক্রিয়া ঘুরে দেখেন রাষ্ট্রদূত। বাংলাদেশের যোগাযোগ খাতে কারখানাটির ঐতিহাসিক অবদান ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি। রেলওয়ে কারখানার পাশাপাশি তিনি সৈয়দপুর রেলওয়ে জাদুঘর, স্থাপত্যশৈলীর নিদর্শন ঐতিহাসিক চিনি মসজিদ এবং স্থানীয় একটি খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন।
দ্বিপাক্ষিক সহযোগিতা ও আধুনিকায়ন: পরিদর্শনের সময় বাংলাদেশের রেলখাতের আধুনিকায়ন, নিরাপদ পরিবহনব্যবস্থা গঠন এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা হয়।
পরিদর্শন শেষে স্মরণীয় মুহূর্ত হিসেবে কার্যালয় প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর থানা সংলগ্ন মায়ামি রেস্টুডেন্ট থেকে উপজেলা রোড হয়ে ভবেরচর বাজারের দিকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পরে, সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহাসড়ক ধরে ভবেরচর হাসপাতাল রুট ও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভবেরচর বাজারের সামনে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, আহসান উল্লাহ, মাসুদ ফারুক, প্রফেসর গেয়াস উদ্দিন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন এবং বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিরলে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়, যার মধ্যে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং পোনামাছ অবমুক্তকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার প্রমূখ। আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক এম এ রশিদ, আকতারুজ্জামান বাদল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এর আগে বিরল নয়ামেলা হতে দুলহরী গ্রামে যাওয়ার সড়কের দুইধারে বৃক্ষরোপণ করা হয় এবং দুলহরী গ্রামের পুকুরে ও নোনা নদীর উন্মুক্ত স্থানে পোনামাছ অবমুক্ত করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর ফাযিল মাদ্রাসায় এসে শেষ হয়।
উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল।
আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, এসএম আকবর আলী বাবলু, গোলাম সাকলায়েন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, আব্দুস সামাদ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, আজাদ রেজাউল করিম, রবিউল ইসলাম খান, মাসুদ রানা প্রামানিক, পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বীদয়, সাবেক আহবায়ক চয়েন উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল হক, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, রেন্টু, সোহেল রানা শহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, পৌরসভা ছাত্রদলের আহবায়ক আল আমিন রিমন, সদস্য সচিব এসএম সাকিব হাসান, যুগ্ন আহবায়ক সাহাদত হোসেন, আল সাইফ জীবন, ছাত্রনেতা ফায়সাল আহম্মেদ শান্ত, আব্দুল্লাহ, মনিরুল ইসলাম সহ উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ