০৯:২৭ পি.এম
দেশের বিভিন্ন সীমান্তগুলির মাধ্যমে একটি প্রাইভেটকারের সাহায্যে ঢাকায় মাদক আনা হচ্ছিল। গাড়িটির গন্তব্যে পৌঁছানোর জন্য অস্ত্রসহ পাহাড়ায় আরেকটি প্রাইভেটকার প্রস্তুত ছিল। অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে মাদকটির চালানটি ধরা পড়েছে। উদ্ধার করা হয়েছে তিনটি অস্ত্র।
সোমবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসছিল একটি মাদকের বড় চালান, এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গাবতলীতে অভিযানে যায় ডিবি। অভিযানের সময় দুটি প্রাইভেটকারকে দাঁড়াতে সংকেত দিলে গাড়ি রেখে পালিয়ে যায় দুইজন। এ সময় ডিবির সদস্যরা দৌড়ে তাদের একজনকে আটক করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এরপর একটি গাড়ি তল্লাশি করার পর বের হয়ে আসে দুটি বন্দুক, একটি বিদেশি এলজি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ১০০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ। এছাড়াও আরেকটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আরও ৪০০ বোতল সিরাপ।
জানা গেছে, উদ্ধারকৃত বন্দুক দুটি বেলজিয়ামের তৈরি। এই অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থানা থেকে লুট হতে পারে, এমন ধারণা করেছেন ডিবির সদস্যরা। চক্রটি মাদকের চালান ঢাকায় আনতে অস্ত্রসহ এসকর্ট গাড়ি ব্যবহার করতো।
ডিবি জানায়, গত ২৪ তারিখেও আরও দুটি অভিযান চালানো হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। উত্তরার আজমপুরে একটি প্রাইভেটকার ও পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০০ বোতল এস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবির আরেকটি দল কাফরুল এলাকায় অভিযান চালিয়ে এক্স নোয়া গাড়িসহ তিনজনকে আটক করে। সেই তল্লাশিতে বেরিয়ে এসেছে ২ হাজার পিস ইয়াবা।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, তিনটি সংঘবদ্ধ চক্রের বাকি সদস্যদের ধরতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন