প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর ডেমরার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দেয়ালের ইট খসে পড়ে ঘুমিয়ে থাকা ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে পূর্ব বক্সনগর এলাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (তাখসিসি শাখা) এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে আছেন- রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬) ও রোমান (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
মাদ্রাসাটির শিক্ষক আশিকুর রহমান আকাশ জানিয়েছেন, আটতলা ভবনটি পুরোপুরি মাদ্রাসার জন্য ব্যবহৃত। যারা আহত হয়েছেন তারা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং ষষ্ঠ তলায় অবস্থান করতেন। বিকেল বেলা ষষ্ঠ তলায় তারা ঘুমিয়ে থাকাকালীন সময়ে দেয়ালে থাকা বৈদ্যুতিক সুইচের বক্সে একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে দেয়ালের কয়েকটি ইট খসে পড়ে এবং তাদের আঘাত করে।
আকাশ আরও জানান, তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকে নিয়ে আসা হয়। চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে। রেদোয়ান এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মাথায় সিটি স্ক্যান করা হচ্ছে এবং প্রতিবেদন দেখে চিকিৎসকরা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেবেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানিয়েছেন, আহতদের মধ্যে কারোর অবস্থা গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন