১২:৩৮ পি.এম
ডোপ টেস্টে নিষিদ্ধ গাঁজা সংশ্লিষ্ট উপাদান উপস্থিত হওয়ার কারণে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা গতকাল (১৭ জুলাই) একটি বিবৃতিতে নিশ্চিত করেছে।
এ বছরের ফেব্রুয়ারিতে, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল, সেই সময় প্রদত্ত নমুনায় কার্বক্সি-টিএইচসির উপস্থিতি ধরা পড়ে। উল্লেখ্য, এটি গাঁজার মনঃপ্রভাবকারী উপাদান টিএইচসির একটি বিপাকজাত উপাদান এবং আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুযায়ী এটিকে 'সাবস্ট্যান্স অব অ্যাবিউজ' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
আইসিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নেওয়াজ ডোপিং বিধি ভঙ্গের বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু তিনি এটাও সিদ্ধ করেছেন যে, নিষিদ্ধ উপাদানটি তিনি ক্রীড়া পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করেননি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অপরাধের গুরুত্বের ভিত্তিতে নেওয়াজকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে ১ মে থেকে কার্যকর হবে, যেদিন তিনি স্বেচ্ছায় অস্থায়ী নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন।
এখন পর্যন্ত, নিষেধাজ্ঞার আওতায় নেওয়াজ দুই মাসেরও বেশি সময় কাটিয়েছেন। তিনি পূনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় তার অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে ডোপিং বিধিমালা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে ১ মে পর্যন্ত নেওয়াজের পারফরম্যান্সের সব রেকর্ড বাতিল করেছে আইসিসি।
বর্তমানে, লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন নেওয়াজ। তিনি গল গ্যালান্টসের হয়ে এবার খেলছেন। নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় এখন খেলা চালিয়ে যেতে তার কোনো সমস্যা নেই। গতকাল অলরাউন্ড পারফরম্যান্সে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন