০৫:৩৫ পি.এম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে, ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত এক চাঞ্চল্যকর চিনি ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে। এই অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রূপগঞ্জ থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রূপগঞ্জ থানা সূত্রে জানানো হয়েছে, গত ২ জুলাই গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সংঘবদ্ধ ডাকাতচক্রের সদস্যরা ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক আটক করে নেয়। ঘটনার পর রূপগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করার জন্য অভিযানে অব্যাহত থাকে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ডাকাতি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন