০৯:৩৯ পি.এম
খুলনার আঠারোবেকি নদীতে ভাসমান অবস্থায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে রূপসা উপজেলার জেলখানা ঘাটের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেহেদি হাসান সোহাগ (৪০)। তিনি রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে এবং জেলখানা ঘাটের মাঝি ছিলেন।
আরও পড়ুন: বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত
পুলিশের বরাতে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ঘাটের সিংহের চর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে ভাটিতে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরের দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। হত্যাকাণ্ডটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা জানার জন্য তদন্ত চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন