০৯:৫৫ পি.এম
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এক যাত্রী কৌশলে পান কেনার জন্য ১৪ বছর বয়সী একটি কিশোর ভ্যানচালককে পাঠিয়ে তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে গেছে। এটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে।
কিশোর রাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। তার বাবার হৃদরোগের কারণে সংসারের দায়িত্ব নিতে হয়ে অল্প বয়সেই লেখাপড়া বন্ধ করে সে ব্যাটারিচালিত ভ্যান চালানো শুরু করে।
রাজ জানায়, দুপুরে ভেড়ামারা থেকে এক ব্যক্তি তার ভ্যান ভাড়া করেন। বিভিন্ন স্থানে ঘোরানোর পর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে ওই ব্যক্তি তাকে পাশের দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজ যখন পান কিনে ফিরে আসে, তখন সে দেখতে পায় যাত্রী ও ভ্যান কোনোটিই সেখানে নেই।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অনেক খোঁজাখূজি করার পরেও ভ্যানের সন্ধান না পেয়ে রাজ থানায় অভিযোগ করেছেন।
রাজের বাবা বাহাদুর বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি কাজ করতে পারেন না। স্ত্রী এবং দুই সন্তানের সংসার চলে রাজের ভ্যান চালানোর আয়ে। স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ভ্যানটি কেনা হয়েছিল, এবং প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধ করতে হয়। এখন ভ্যান হারিয়ে তারা সংসার চালানো এবং ঋণের কিস্তি শোধ করতে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভ্যানটি উদ্ধারে এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন