প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের বোচাগঞ্জে ইয়াবা বিক্রির প্রেক্ষাপটে মো. মাসুদ রানা নামে একজনকে আটক করেছে বোচাগঞ্জ পুলিশ। আটকের সময় তার নিকট থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ৫ শত টাকা ও ২টি বাটন ফোন উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের জালগাঁও সড়ক হতে তাকে আটক করা হয়। আটককৃত মো. মাসুদ রানা বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভার বড়মাঠ পাড়ার মরহুম শাহ জাহান হিরার ছেলে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদ রানা দীর্ঘ সময় ধরে মাছ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে এসআই মো. শামীম সরকার ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল জালগাঁও সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন