ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অভয়নগরে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস


অভয়নগরে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

যশোরের অভয়নগরে সরকারি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট জাল, ভেসাল জাল এবং পাটা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে, জব্দ করা এসব ক্ষতিকর জাল এবং পাটা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভয়নগর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি খালের তিনটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। এ সময় শুভরাড়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, থানা পুলিশের সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মৎস্য বিভাগ জানায়, সরকারি খালে অবৈধ ও পরিবেশবিধ্বংসী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এই কারণে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ২২৬টি জাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ২২৬টি জাল

দেশীয় প্রজাতির মাছ এবং মৎস্যসম্পদ রক্ষার উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ১৭৪টি ‘চায়না দুয়ারি’ বা রিং জাল ও ৫২টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার, ২৯ জুলাই, দুপুরে জেলা প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানটি মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত হয় এবং জেলার নয় উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৭৪টি রিং জাল (চায়না দুয়ারি) ও ৫২টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে সাধারণ মানুষের উপস্থিতিতে জব্দ করা সমস্ত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারির মতো ক্ষতিকর জাল নদ-নদীর দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছকে ধ্বংস করে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি করছে। তিনি মৎস্যসম্পদ রক্ষা একটি জাতীয় দায়িত্ব উল্লেখ করে বলেন, অবৈধ জালের ব্যবহার বা ব্যবসায় ক্ষেত্রে কোনো ধরনের ছাড় প্রদান করা হবে না। তিনি এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান।

জেলা প্রশাসন জানায়, অভিযানে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের পৃথক দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনশনের টাকায় তিনটি পুকুরে মাছের চাষ, দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


পেনশনের টাকায় তিনটি পুকুরে মাছের চাষ, দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে

বরিশাল সদর উপজেলার চরমদি ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার কষ্টের উপার্জনে গড়া মাছের খামারে বড় ধরনের নাশকতার অভিযোগ উঠেছে। পেনশনের টাকায় বাড়ির পাশের তিনটি পুকুরে মাছ চাষ শুরু করার মাত্র দুই দিনের মাথায় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম মজুমদার জানান, দীর্ঘ চাকরিজীবন শেষে সম্প্রতি তিনি অবসর নেন। অবসরের পর পাওয়া পেনশনের অর্থের একটি অংশ বিনিয়োগ করে তিনি বাড়ির পাশের তিনটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও বড় মাছ অবমুক্ত করেন। অবসরজীবনে মাছ চাষের মাধ্যমে বাড়তি আয়ের একটি স্বাবলম্বী উৎস গড়ে তোলাই ছিল তার লক্ষ্য।

কিন্তু মাছ ছাড়ার মাত্র দুই দিনের মাথায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তার তিনটি পুকুরেই সুকৌশলে বিষ প্রয়োগ করে। বুধবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, পানির ওপরে ভেসে উঠেছে বিপুল পরিমাণ মৃত মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির বড় মাছ। এই আকস্মিক নাশকতায় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে এমন অমানবিক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একজন অবসরপ্রাপ্ত মানুষের কষ্টার্জিত সঞ্চয়ে গড়ে তোলা উদ্যোগ এভাবে ধ্বংস করে দেওয়ায় তারা হতবাক। স্থানীয়রা দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চরামদ্দি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী আবুল কালাম মজুমদার এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ঢাকা সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন।

দুই দেশের সম্পর্ক বোঝার জন্য এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য দিয়েছেন।

সার্জিও গোর এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরের সময় সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হতে পারে।

এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ জোরদারের প্রেক্ষাপটে সার্জিও গোরের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এড়ানোর বার্তা আসতে পারে। বিপরীতে, বাংলাদেশও ব্যবসা সম্প্রসারণে নীতিমালা সংশোধনের বিষয়ে বার্তা দিতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৮ ভারতীয় গরু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৮ ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তের এলাকার ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় গরু আটক করা হয়েছে এবং একটি স্টিলের তৈরি নৌকা জব্দ করা হয়েছে বিজিবির দ্বারা।

বুধবার (২৯ জুলাই) ভোর রাতে, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা বিওপির বাকাতলা এলাকা থেকে গরুগুলো আটক করে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন কর্তৃক জানানো হয়েছে, চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় মাঝারি গরু বাড়তি নিরাপত্তা এবং সতর্কতার সঙ্গে একটি স্টিলবডি নৌকা দিয়ে পাচারের সময় আটক করা হয়। এই মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা বিওপির বাকাতলা এলাকা থেকে গরুগুলো আটক হয়।

এসময়, চোরাচালানের জন্য ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে। আটককৃত ২৮টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করে এবং পরিবহনের জন্য ব্যবহৃত নৌকা জব্দ করা সম্ভব হলেও, চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারিনি বিজিবি।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু আটক করা হয়েছে এবং একটি নৌকা জব্দ করা হয়েছে। গরুগুলো বর্তমানে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এছাড়া চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%