প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের অভয়নগরে সরকারি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট জাল, ভেসাল জাল এবং পাটা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে, জব্দ করা এসব ক্ষতিকর জাল এবং পাটা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভয়নগর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি খালের তিনটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। এ সময় শুভরাড়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, থানা পুলিশের সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, সরকারি খালে অবৈধ ও পরিবেশবিধ্বংসী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এই কারণে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন