বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০১:৪০ এম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে, গত ২৪ ঘণ্টায় ৪৩২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে, ৫৪ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগের অধীনে ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে তাদের হেফাজত থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুর এবং তুরাগ থানা এলাকার বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৩৬ জনকে গ্রেফতার করেছে।
শেরেবাংলা নগর থানার সূত্রে জানা যায়, সোমবার (০৬ জুলাই) অভিযানে শেরেবাংলা নগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ০৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- ১। শ্রাবণী আক্তার (২২) ২। মোঃ কামাল হোসেন (৪৮) ৩। মোঃ ফয়সাল (২৭) ৪। মোঃ সাগর (২৫) ৫। মোহাম্মদ আলী ওরফে হযরত আলী ওরফে সুমন (২৭) ৬। মোঃ মাহমুদ (২৪) ৭। মোঃ নুরুজ্জামান মিয়া (৪৫) ৮। মোঃ সাইফুল ইসলাম (২৬) এবং ৯। শাহ জালাল (৩৬)।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুলাই) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ সাগর হোসেন ওরফে মতি (৩১) ২। মোঃ সুমন হাওলাদার ওরফে সুমন (২৯) ৩। নিলিমা চৌধুরী বিউটি খাতুন (৪৫) ৪। মোঃ নয়ন (২২) ৫। মোঃ শাহ আলম (২৮) ৬। মোঃ সুমন (৩৮) ৭। খাজা নোমান (২৬) ৮। লিমন (২২) ৯। মোঃ রাকিব (২৪) ১০। মোঃ আশিক (২২) ১১। মোঃ রাসেল (৩০) ১২। মোঃ আশিক (২১) ১৩। মোঃ আলম মিয়া (২৫) ১৪। মোঃ জাকারিয়া (২৫) ১৫। মোঃ জাবেদ ও মটু (৩৪) এবং ১৬। মোঃ রুবেল মিয়া (৩২)।
এছাড়া, তুরাগ থানার সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুলাই) তুরাগ থানা পুলিশও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। আল-আমিন (৩২) ২। বাবু (৩৬) ৩। সম্রাট (২৫) ৪। মাহমুদুল (২২) ৫। আলাউদ্দিন ওরফে কামরুল (৩২) ৬। সাকিব মিয়া (২৬) ৭। শফিকুল ইসলাম (৩৮) ৮। দুলাল মিয়া (৩৮) ৯। মোঃ মুকুল (৩৮) ১০। মোঃ সবুজ (৩০) এবং ১১। মোঃ বিল্লাল হোসেন (৩১)।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত এবং পরোয়ানাভুক্ত মামলার আসামি রয়েছে এবং তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এই গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ মোট ১৪৯২ টি মামলা করেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ১০ টি সিএনজি ও ২২ টি মোটরসাইকেলসহ মোট ৭৩ টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১০ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি এবং ৪৭ টি মোটরসাইকেলসহ মোট ৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭ টি বাস, ৩ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯৯ টি বাস, ৩৮ টি ট্রাক, ৪৪ টি কাভার্ডভ্যান, ৭৩ টি সিএনজি ও ১৩০ টি মোটরসাইকেলসহ মোট ৪৮৪ টি মামলা দায়ের করা হয়। অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ১৫ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ৯ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ১২০ টি মামলা তৈরি হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮ টি বাস, ৯ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ৫৯ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৫ টি বাস, ৯ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ৬৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে।
এছাড়া অভিযানের সময় মোট ৩০১ টি গাড়ি ডাম্পিং ও ৩১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে এসব মামলা তৈরি করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর বাড্ডা এলাকায়, ট্রাফিক পুলিশের তৎপরতার মাধ্যমে প্রায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে।
ট্রাফিক বাড্ডা জোনের সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায়, আফতাবনগর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্ব পালনকালে, সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পরপরই চালক গাড়িটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা গাড়িটি তল্লাশি করার সময়, গাড়ির পেছনের অংশ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে, এবং মাদক বহনে ব্যবহৃত নিশান জিপ গাড়িটি জব্দ করে।
বাড্ডা থানার সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তা হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (পেট্রোল-ডেমরা) ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাঃ মামুন অর রশীদকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ জোন) ট্রাফিক-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ