০৮:৫৩ পি.এম
চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায় টানা ভারি বৃষ্টির ফলে একটি সড়কের একাংশ ধসে পড়েছে। এর ফলে ওই এলাকার দুটি গ্রামের মধ্যে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত চলা টানা বৃষ্টিতে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়দের মতে, শুক্রবার সকালের বৃষ্টির ফলে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা থেকে কুমারীদহ গ্রামে যাওয়ার জন্য অপরিহার্য সড়কের একটি অংশ ধসে গিয়ে গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। এই ধসে প্রায় ১৫ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জয়রামপুর এবং কুমারীদহ গ্রামের মধ্যে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দুই গ্রামের হাজারো সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।
হাউলি ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দীন বলেন, ‘সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি আমি জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকাবাসীর চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংস্কারের ব্যবস্থাও গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন