প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেসবুক এবং ইনস্টাগ্রামের ‘আসক্তি তৈরির ছক’ (অ্যাডিকটিভ ডিজাইন) পরিবর্তনের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃক মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি পরিবর্তন না আনা হয়, তাহলে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে, শুক্রবার এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
ব্রাসেলস থেকে এএফপি জানায়, ইইউর অভিযোগ হলো মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা বিশেষত শিশু এবং ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্ম দুটির ঝুঁকি কমাতে ব্যর্থতা দেখিয়েছে। কারণ, ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে আটকে রাখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
এসব বৈশিষ্ট্যের মধ্যে অবিরাম স্ক্রল (ইনফিনিট স্ক্রল), অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক নিউজ ফিড এবং স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু (অটোপ্লে) হওয়ার ব্যবস্থা উল্লেখযোগ্য।
ইইউর প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরক্কুনেন এক বিবৃতিতে বলেছেন, ‘ইউরোপের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মূল অগ্রাধিকার হওয়া উচিত।’
অনলাইনে ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের সুরক্ষা জোরদারে সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপীয় ইউনিয়ন বিগ টেক কোম্পানিগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে।
শুক্রবার প্রকাশিত প্রাথমিক মূল্যায়নে ইউরোপীয় কমিশন জানায়, ইইউর ডিজিটাল কনটেন্টবিষয়ক বিধি লঙ্ঘন করার প্রমাণ পাওয়ার পর মেটাকে ফেসবুক ও ইনস্টাগ্রামের ডিজাইনে পরিবর্তন আনতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন