ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২ কোটি ৫২ লাখ অস্ট্রেলিয়ান ডলার অনুদান ঘোষণা


রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২ কোটি ৫২ লাখ অস্ট্রেলিয়ান ডলার অনুদান ঘোষণা

অস্ট্রেলিয়া সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়।

অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত এই গুরুত্বপূর্ণ, নমনীয় এবং বহুবর্ষী অর্থায়ন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শরণার্থী জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অপরিহার্য সেবা অব্যাহত রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এই সহায়তা এমন একটি সময়ে এসেছে, যখন বৈশ্বিক মানবিক সহায়তার অর্থায়ন অনিশ্চয়তা ও ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। অস্ট্রেলিয়ার এই সময়োপযোগী সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য সহায়তার উৎস হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ইউএনএইচসিআর ও এর অংশীদাররা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং দুর্যোগপ্রবণ ও নাজুক পরিবেশে বসবাসরত শরণার্থীদের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো চালিয়ে যেতে পারবে।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, “অস্ট্রেলিয়া আমাদের অঞ্চলের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোতে সহায়তা দিয়ে যাচ্ছে, যা আমাদের অঞ্চলকে আরও নিরাপদ, স্থিতিশীল এবং সহনশীল করে তুলছে। মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে সহায়তা অব্যাহত রাখতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান, তবে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। এই সংকটের মূল কারণগুলোর সমাধান ছাড়া তা সম্ভব নয়।”

বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, “প্রায় নয় বছর পর নতুন নতুন মানবিক সংকট সামনে আসায় রোহিঙ্গা সংকটটি বৈশ্বিক মনোযোগ থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তা একটি শক্তিশালী বার্তা দেয় যে রোহিঙ্গাদের বিশ্ব ভুলে যায়নি। আমি যেসব শরণার্থীর সঙ্গে কথা বলি, প্রত্যেকেই তারা নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার আশা ব্যক্ত করেন, যেখানে তাদের অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। মিয়ানমারে পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তাসহ স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রতি অবিচল সমর্থন অব্যাহত রাখতে হবে।”

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, “বাংলাদেশে রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা দিতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। ইউএনএইচসিআরকে দেয়া এই সর্বশেষ ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা নারী, কন্যাশিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য অত্যাবশ্যক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।”

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

২০১৭ সালে ব্যাপক সহিংসতা ও নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা নিরাপত্তার আশায় বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় বসবাস করছেন, যাদের অধিকাংশ কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্পগুলোতে অবস্থান করছেন। তাদের বেশিরভাগই দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রায় সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দীর্ঘদিনের অর্থায়ন সংকট তাদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে এবং অনেককে টিকে থাকার জন্য ক্ষতিকারক বিকল্পের দিকে ঠেলে দিচ্ছে, যার মধ্যে রয়েছে উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দেয়ার ঝুঁকিপূর্ণ চেষ্টার সময় প্রায় ৯০০ রোহিঙ্গা নিখোঁজ হন বা প্রাণ হারান। রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগণের প্রতি অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তা সুরক্ষা ও অপরিহার্য সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে নিরাপদ ও টেকসইভাবে সংকট মোকাবিলার সক্ষমতা জোরদারে সহায়তা করবে।

অর্থায়নের ঘাটতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নারী ও কন্যাশিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক মানুষের ওপর। ২০২৪ সাল থেকে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে ক্যাম্পে এসেছে। তাদের অনেকেই এখনও পর্যাপ্ত আশ্রয় এবং পরিচ্ছন্ন রান্নার জ্বালানিসহ মৌলিক সেবার পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত।

বহু বছর ধরে বাস্তুচ্যুত থাকার কারণে অধিকাংশ রোহিঙ্গা শরণার্থী এখনও প্রায় সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। তাৎক্ষণিক মানবিক চাহিদা পূরণ জরুরি হলেও, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি তাদের সক্ষমতা বাড়াতে এবং বাস্তুচ্যুতি-পরবর্তী ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সংহতি অব্যাহত রাখা অপরিহার্য। অস্ট্রেলিয়ার এই সহায়তা সেই সংহতিরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস এবং তাদের জরুরি প্রয়োজনীয় সুরক্ষা, সহায়তা ও সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ২৮টি ভারতীয় গরু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সজিব মিয়া ধর্মপাশা উপজেলা প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ২৮টি ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২ আগস্ট) ভোরে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর মধ্যনগর উপজেলার বাঙালভিটা বিওপি সদস্যরা উপজেলার চেঙ্গিছড়া সীমান্ত এলাকা থেকে এসব গরু জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা মাঝারি আকারের ২৮টি ভারতীয় গরু পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরুগুলো উদ্ধার করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাঙালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদল আওয়ামী লীগের মতোই কথা বলছে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


বিরোধীদল আওয়ামী লীগের মতোই কথা বলছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল জানান, বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন।

জুলাই সনদ সম্পর্কে তিনি উল্লেখ করেন, একটি মহল থেকে জুলাই সনদ বিএনপির পক্ষে নয় বলে প্রচার করা হচ্ছে, এটি একটি ভ্রান্ত প্রচারণা। বিএনপিই সংস্কারের পক্ষে।

বিএনপি জুলাই সনদটিকে নিয়ে একমত হলেও, গণভোট নিয়ে দ্বিমত আছে বলেও তিনি জানিয়ে দেন, গণভোটের মাধ্যমে জাতির প্রতি প্রতারণার অভিযোগ বিএনপি সর্বদা করেছে। বিএনপি জুলাই সনদ প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে, এবং এটি সংসদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, সুশাসন প্রতিষ্ঠায় সরকার সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলকে নাৎসিদের সঙ্গে তুলনা অপরাধ নয়: জার্মান আদালত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


ইসরাইলকে নাৎসিদের সঙ্গে তুলনা অপরাধ নয়: জার্মান আদালত

জার্মানির একটি আদালত রায় ঘোষণা করেছেন যে, ইসরাইলকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করাকে ফৌজদারি অপরাধের আওতায় আনা যাবে না। দেশের আইনবিষয়ক ওয়েবসাইট বেক অনলাইনের প্রতিবেদনের বরাতে আনাদোলু সংবাদটি জানাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক নারীর একাধিক পোস্টে ইসরাইলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের পদ্ধতির সাথে তুলনা করা হয়েছে। এসব পোস্টে তিনি নাৎসি স্বস্তিকা ও নাৎসি পার্টির পতাকার ছবি ব্যবহার করেন।

এ নিয়ে গঠিত একটি মামলায় সম্প্রতি দক্ষিণ-পশ্চিম জার্মানির জাইব্রুকেন শহরের উচ্চতর আঞ্চলিক আদালত বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়ে ওই নারীকে সব অভিযোগ থেকে খালাস দেন।

আদালত মন্তব্য করেছে, কেউ যদি ইসরাইল রাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র সমালোচনা করার উদ্দেশ্যে এসব প্রতীক ব্যবহার করেন এবং প্রয়োজনে নাৎসি যুগের অন্যায়-অবিচার থেকে স্পষ্টভাবে নিজেকে দূরে রাখেন বা তার নিন্দা করেন, তাহলে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধ প্রযোজ্য হবে না।

ওই নারীর একটি পোস্টে নাৎসি জার্মানির কর্মকাণ্ড এবং মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের পদক্ষেপের তুলনামূলক একটি তালিকা ছিল, যেখানে ইসরাইলের জাতীয় পতাকা ও নাৎসি পার্টির পতাকাসহ একটি বিভক্ত ছবি অন্তর্ভুক্ত করা হয়েছিল।

অন্য একটি পোস্টে ডেভিডের তারকার ভেতরে একটি নাৎসি স্বস্তিকা চিহ্ন প্রদর্শন করা হয়। সেখানে সৈন্যদের গুলি চালানোর দৃশ্য এবং দেয়ালের নিচ দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার চিত্রও ছিল। পোস্টটিতে #FreePalestine এবং #GazaUnderAttack হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল।

এর আগে, লুডভিগসহাফেনের একটি নিম্ন আদালত ওই নারীর বিরুদ্ধে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে ২ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছিলেন। কিন্তু জাইব্রুকেনের আদালত আপিলের পর সেই রায় বাতিল করে বলেছিলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিলেও এ ধরনের অপরাধের ব্যাখ্যা অতিরিক্ত বিস্তৃত করা উচিত নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের নাশকতার কোনো মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


আওয়ামী লীগের নাশকতার কোনো মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, আওয়ামী লীগের নাশকতার কোনো মুরোদ নেই।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

৫ আগস্ট আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা থাকা কি না, এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মুরোদ আছে বলে আমার মনে হয় না। তারা কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, কিন্তু এর বেশি তৎপরতা আমি দেখি না।

পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটি সবসময়ই চালু থাকে, যেন আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিক্যাল না থাকে। টিমের পুরুষ সদস্য একসঙ্গে চা খেতে না যায়, টিমের পুরুষ সদস্য গাড়ি রেখে বিশ্রাম না করুক। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় সতর্ক অবস্থান রাখতে হবে। এটি নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেয়ার কোনো কারণ নেই।

এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।’

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল আমরা আমাদের দলের নেতৃত্বে একটি মিটিং ডেকেছি। এটি যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সকলের নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি সভা করা হবে। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং আমরা সেখানে আলোচনা করবো।

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%