০৩:৫৮ পি.এম
রাজধানী ঢাকা সদরঘাটে ট্রলারডুবির ঘটনার মধ্যে নিখোঁজ থাকা দুজনকে খুঁজে পাওয়া গেছে। ট্রলার ডুবির ঘটনার পরপরই ওই দুই ব্যক্তি সাঁতরে পাড়ে উঠে গেছেন। এজন্য তাদের উদ্ধারে চালানো ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত করা হয়েছে।
এর আগে, রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। বরিশাল থেকে ঢাকায় আসার সময় কুমিল্লাগামী ওই ট্রলারে দুর্ঘটনা ঘটে। সেই সময় ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ৮ জন নিরাপদে উঠে এলেও, দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশন উদ্ধার তৎপরতা শুরু করে।
উদ্ধারকাজে অংশ নেওয়া এক সদস্য জানান, অভিযানের কাজ শেষ করার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। কারণ, নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি; পরে জানা যায়, তারা নিরাপদেই ফিরে এসেছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান চলার পর ট্রলার মালিক জানান, ঘটনাটির সময়েই নিখোঁজ ওই দুজন সাঁতরে নদী পার হয়ে গেছেন। তবে তাদের সঙ্গে তখন যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তাদের সন্ধান পাওয়ার পর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন