ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অবৈধ ড্রেজার পাইপের ফলে চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে সৃষ্টি হয়েছে হুমকি


অবৈধ ড্রেজার পাইপের ফলে চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে সৃষ্টি হয়েছে হুমকি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্যে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের সড়কের নিচে সুড়ঙ্গ করে একাধিক স্থানে স্থানীয় প্রভাবশালীরা ড্রেজারের পাইপ স্থাপন করেছে। এটি বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এই বাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়রা অভিযোগ করলেও, ড্রেজার মালিকদের ভয়ে প্রকাশ্যে নাম বলতে রাজি নেই। উপজেলা প্রশাসন দ্রুত এসব পাইপ অপসারণের আশ্বাস দিয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ষাটনল ইউনিয়নের সুগন্ধি এলাকা থেকে মোহনপুর ইউনিয়নের পর্যটন কেন্দ্রের দক্ষিণে প্রায় আধা কিলোমিটার এলাকায় অন্তত তিনটি স্থানে বাঁধের নিচে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপন করা হয়েছে। আগে এগুলো সড়কের ওপর দিয়ে নেওয়া হলেও, প্রশাসনের অভিযানের ফলে নতুন কৌশলে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে স্থায়ীভাবে পাইপ বসানো হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পশ্চিম পাশে মেঘনা নদী এবং অন্য তিন পাশে ধনাগোদা নদী বর্তমান থাকায়, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ড্রেজার পরিচালনা ও পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলনের জন্য এই পাইপ ব্যবহার করা হচ্ছে। এতে বাঁধের দুর্বলতা বাড়ছে এবং বর্ষা মৌসুমে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হচ্ছে।

সুগন্ধি এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ড্রেজার মালিকদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন তারা। যদিও স্থানীয় এক ব্যবসায়ী বলছেন, সুগন্ধি এলাকায় হাসান নামে একজন ড্রেজারের পাইপ স্থাপন করেছেন।

অন্যদিকে, মোহনপুর এলাকায় এই পাইপগুলি কিসের কারণে বসানো হয়েছে, সে বিষয়ে কেউ মুখ খুললেও রাজি হননি। তাদের বক্তব্য, ড্রেজার মালিকরা রাতে নদীতে অবস্থান করে কর্মসূচি পরিচালনা করে।

স্থানীয়দের আশঙ্কা, বর্ষার সময়ে বাঁধের কোথাও ফাটল বা ধস দেখা দিলে হাজার হাজার কৃষক, বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি পানিতে প্লাবিত হতে পারে। অথচ এমন ঝুঁকির মধ্যেও অবৈধ পাইপ অপসারণে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানিয়েছেন, বহুবার এসব ড্রেজার পাইপ ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও তারা পুনরায় স্থাপন করছে। আমরা সেচ প্রকল্প কর্তৃপক্ষকে জানিয়েছি যেন এই স্থানে স্থায়ীভাবে পাইপ বসানোর পথ বন্ধ করা হয়। স্থানীয়রা ড্রেজার মালিকদের পরিচয় না জানা কারণে আইনি ব্যবস্থা নিতে সমস্যা সৃষ্টি হচ্ছে, তবে খুব দ্রুত আবার অভিযান পরিচালনা করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সেচ প্রকল্পের বিভিন্ন অংশে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করলেও, বাঁধের নিচে সুড়ঙ্গ করে পাইপ স্থাপনের বিষয়টি দৃশ্যমান হওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার জন্য বারবার ঝুঁকির মুখে পড়ছে এই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প।

চাঁদপুর মেঘনা-ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, বিষয়টি আমি জানি। খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালত প্রাঙ্গণ থেকে ব্যবসায়ী তুলে নিয়ে মুক্তিপণ, দুই আসামির রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


আদালত প্রাঙ্গণ থেকে ব্যবসায়ী তুলে নিয়ে মুক্তিপণ, দুই আসামির রিমান্ড

নরসিংদী আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়ের মামলায় আদালত দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে।

সোমবার দুপুরে, নরসিংদী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন এই আদেশ প্রদান করেন।

এর আগে আসামিদের শুক্রবার নরসিংদী মডেল থানার বিলাসদী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় প্রধান হোতা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

এ মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, নরসিংদীর বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) এবং ছাদু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৮)। তারা উভয়ই বিলাসদী এলাকার বাসিন্দা।

আদালত সূত্র জানায়, গত ৮ জুলাই দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার সালাম তালুকদারের ছেলে লিখন তালুকদার (৩৫) একটি চেকের মামলায় নরসিংদী আদালতে হাজিরা দিতে আসেন। এরপর হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার পর এজাহারনামীয় আসামি মাসুদ রানা বাবুলসহ অন্যান্য আসামিরা লিখনকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে একটি কক্ষে আটকে রেখে লিখনের ওপর মারধর করা হয়। এরপর স্ত্রীকে ফোন করে মারধরের পর মুক্তিপণ হিসেবে ১ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিখন নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক জানিয়েছেন, গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দের পর তাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালতের বিজ্ঞ বিচারক মামলার অধিকতর তদন্তের স্বার্থে দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ উদযাপন করতে গিয়ে স্পেনে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বিশ্বকাপ উদযাপন করতে গিয়ে স্পেনে নিহত

২০২৬ ফুটবল বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দ্বিতীয়বারের মতো এই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের জাতীয় দলের ঐতিহাসিক ট্রফি জয়ের উৎসবে এসেছে এক চরম শোকের ছায়া। এই গণ-উদ্‌যাপনের সময় স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ঝরনার (ফাউন্টেন) একাংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। বাংলাদেশের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) প্রথম প্রহরে মধ্যরাতের ঠিক পরপরই পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার বাসিন্দার ঐতিহাসিক শহর ‘সিউদাদ রদ্রিগো’-তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্পেন বিশ্বজয়ের স্বাদ পাওয়ার পরপরই জয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ঝরনার চারপাশে শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হয়েছিলেন। উদ্‌যাপনের একপর্যায়ে স্মৃতিস্তম্ভটির ওপরের অংশ হঠাৎ ভেঙে আলগা হয়ে নিচে উপস্থিত লোকজনের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলে এক কিশোরের মৃত্যু ঘটে এবং কয়েকজন গুরুতর আহত হন।

এই হৃদয়বিদারক ঘটনায় সিউদাদ রদ্রিগো পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পুরো শহর আজ এই আকস্মিক ক্ষতিতে স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের এই গভীর শোকে শরিক হচ্ছি। স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উদ্‌যাপন হওয়ার কথা ছিল, তা আজ এক ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিল।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


খাগড়াছড়িতে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে

খাগড়াছড়ি পৌরসভার জন্য ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেলে পৌর হল রুমে পৌর প্রশাসক রুমানা আক্তার এ বাজেট ঘোষণা করেন।

তিনি ১৩৯ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করেন।

এই বাজেটে আয় হিসেবে ৪০ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৮০০ টাকা ধরা হয়েছে। সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতন হিসেবে।

বাজেট অনুষ্ঠানে পৌর কর্তৃপক্ষ, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বাংলাদেশির নামকরণ সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


নিউইয়র্কে বাংলাদেশির নামকরণ সড়ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতিকে চিরস্মরণীয় করার উদ্দেশ্যে ব্রঙ্কসে একটি সড়কের নাম তার নামে উৎসর্গীকৃত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) সাউন্ডভিউ এলাকার ইস্ট ১৭২তম স্ট্রিট ও বিচ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে আনুষ্ঠানিকভাবে "ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে" নামফলক উন্মোচন করা হয়। নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ এই বীর পুলিশ কর্মকর্তার অনন্য আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে বড় উদ্যোগ গ্রহণ করেছে।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে দিদারুল ইসলামের স্ত্রী, সন্তান, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশ, তার সহকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনাস্থলে আবেগঘন বক্তব্য প্রদান করেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।

তিনি উল্লেখ করেন যে, দিদারুল ইসলাম শুধু একজন সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ স্বামী, পিতা এবং কমিউনিটির জন্য এক মহান আদর্শ সদস্য। কমিশনার আরও বলেছেন, তার নাম এখন থেকে নিউইয়র্কের ইতিহাসের একটি স্থায়ী অংশ হয়ে থাকবে।

স্মরণীয় ও আবেগঘন এই নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের স্ত্রী, যিনি তিন সন্তান নিয়ে সেখানে হাজির হন। স্বামীর মৃত্যুর সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারের সদস্যরা জানান যে, এই সম্মান তাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। কিন্তু একই সঙ্গে তারা উল্লেখ করেন যে, প্রিয়জনকে হারানোর এই বেদনা কখনো মুছে যাবে না।

ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন। সে সময় বন্দুকধারী শেন ডেভন তামুরার গুলিতে তিনি নির্মমভাবে নিহত হন। ওই ভয়াবহ হামলায় মোট চারজন নিরীহ মানুষ প্রাণ হারান এবং হামলাকারী নিজেও পরবর্তীতে আত্মহত্যা করেন। তদন্তে জানা যায় যে হামলাকারী ন্যাশনাল ফুটবল লিগকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল এবং সে দীর্ঘদিন ধরে ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে বিশ্বাস করছিল, যা পরে ময়নাতদন্তে নিশ্চিতও হয়েছে।

দিদারুল ইসলামের অকাল ও আকস্মিক মৃত্যু কেবল নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিকেই স্তব্ধ করেনি; পুরো শহরও গভীরভাবে শোকাহত ও নাড়া দিয়েছে। তার অনন্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সড়কের এই নামকরণকে নিউইয়র্ক কর্তৃপক্ষ একজন সাহসী পুলিশ কর্মকর্তার প্রতি শহরের স্থায়ী শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেছে। চিরকাল এই সড়কটি তার বীরত্বের কথা মনে করিয়ে দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%