প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৬ ফুটবল বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দ্বিতীয়বারের মতো এই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের জাতীয় দলের ঐতিহাসিক ট্রফি জয়ের উৎসবে এসেছে এক চরম শোকের ছায়া। এই গণ-উদ্যাপনের সময় স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ঝরনার (ফাউন্টেন) একাংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। বাংলাদেশের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) প্রথম প্রহরে মধ্যরাতের ঠিক পরপরই পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার বাসিন্দার ঐতিহাসিক শহর ‘সিউদাদ রদ্রিগো’-তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্পেন বিশ্বজয়ের স্বাদ পাওয়ার পরপরই জয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ঝরনার চারপাশে শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হয়েছিলেন। উদ্যাপনের একপর্যায়ে স্মৃতিস্তম্ভটির ওপরের অংশ হঠাৎ ভেঙে আলগা হয়ে নিচে উপস্থিত লোকজনের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলে এক কিশোরের মৃত্যু ঘটে এবং কয়েকজন গুরুতর আহত হন।
এই হৃদয়বিদারক ঘটনায় সিউদাদ রদ্রিগো পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পুরো শহর আজ এই আকস্মিক ক্ষতিতে স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের এই গভীর শোকে শরিক হচ্ছি। স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উদ্যাপন হওয়ার কথা ছিল, তা আজ এক ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিল।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন