ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামী আন্দোলন বন্যার্তদের পাশে, ত্রাণ সহায়তা অব্যাহত


ইসলামী আন্দোলন বন্যার্তদের পাশে, ত্রাণ সহায়তা অব্যাহত

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। সংগঠনটির কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী বন্যার্ত মানুষের মাঝে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কালিপুর, বনাকাটা, জালিয়াঘাটা, হাজিপাড়া, ছনুয়া, শীলকুপ এবং পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এ ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি এবং বাঁশখালীর সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা রুহুল্লাহর পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ইয়াসীন আমীনী, নবাব আলী, মাওলানা কারী ফোরকান, মাওলানা জসিম উদ্দীন মেসবাহ, মাওলানা মুনির এবং মোহাম্মদ আবদুল কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ সংসদে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ সংসদে

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করছেন। মঙ্গলবার বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী প্রথমেই দুঃখ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।" এসময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখ প্রকাশকে স্বাগত জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। পরীক্ষা পেছানোর দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, "পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা। এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষায় সঠিকভাবে দিতে পারেনি- এই ধরনের কমপ্লেন এসেছে। আমরা, যদিও, সবসময় প্রশ্নপত্রের ব্যাপারে সজাগ ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি আসছে এই পরীক্ষাটি নিয়ে।" তিনি আরো বলেন, "ইতোমধ্যেই বন্যার কারণে আমরা চিটাগাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে। এক্ষেত্রে আমরা ভেবে-চিন্তে দেখেছি, চিটাগাং বোর্ডের পরীক্ষার আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাবো- ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে ছয় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


গোবিন্দগঞ্জে ছয় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় ছয় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা গোলাপবাগ বাজারে এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে গোলাপবাগ বাজারের একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ১০০টি চায়না দুয়ারি জাল ও ৭০টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। অভিযানের শেষে উপজেলা চত্বরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষককে ঘরে আটকে করে ১০ কোপ মারা হয়েছে, শিক্ষার্থীর মা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


শিক্ষককে ঘরে আটকে করে ১০ কোপ মারা হয়েছে, শিক্ষার্থীর মা গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে একটি ঘরে আটকে রেখে সিঁথি সীমিতা (২৮) নামের এক স্কুলশিক্ষককে নৃশংসভাবে কুপিয়েছে এক নারী শিক্ষার্থীর মা। এ ঘটনায় শিক্ষকের মাথায় ১০টি কোপের গুরুতর আঘাত লেগেছে। পাশাপাশি, তার একটি আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি রয়েছেন। টিউশনির টাকা চাওয়ার কারণে ওই শিক্ষার্থীর মা প্রিয়া বেগম (২৫) এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এ ঘটনার সূত্রপাত হয়। জানা যায়, সিঁথি সীমিতা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকের জন্য প্রিয়ার এক সন্তানকে তিন মাস ধরে তিনি বাসায় গিয়ে পড়ান। এই টিউশনের জন্য সিঁথি মাসে দেড় হাজার টাকা নিয়ে থাকেন। কিছু দিন আগে সিঁথি টিউশনির টাকা প্রিয়ার কাছে চান। এতে প্রিয়া ক্ষুব্ধ হয়ে যান। গতকাল সকালে পাঠদান শেষে বাড়ি ফিরে যাওয়ার মুহূর্তে শিক্ষার্থীর মা প্রিয়া দরজা বন্ধ করে দা দিয়ে সিঁথি সীমিতাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। দরজা আটকানো থাকায় সিঁথি ঘর থেকে বের হতে পারেননি। তার শরীরে অসংখ্য কোপ লেগেছে এবং সাতটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় মানুষের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করেন। প্রথমে সিঁথিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথায় ১০টি কোপ লেগেছে এবং মাথায় ৫০টি সেলাই দিতে হয়েছে। আহত সিঁথি সীমিতা বার্তা দিয়েছেন, "মাথায় প্রথম কোপটি দেওয়ার পর আমি দরজা খোলার চেষ্টা করি। কিন্তু তখন জানতে পারি দরজায় ছিটকিনি লাগানো। পরে আমি আর বের হতে পারিনি।" এদিকে, স্থানীয় লোকজন হামলাকারী প্রিয়াকে পুলিশে প্রেরণ করেন। তিনি একই এলাকার খাবারের হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী। এ ঘটনায় থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে। ভৈরব থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক এমদাদুল কবির জানিয়েছেন, হামলার পেছনে আরও কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হুথি হামলা, ইসলামাবাদ থেকে কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


সৌদিতে হুথি হামলা, ইসলামাবাদ থেকে কড়া বার্তা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহী কর্তৃক চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি একই সাথে সৌদি আরবের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদের অবিচল সমর্থন ও সংহতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (যা আগে টুইটার ছিল) শাহবাজ শরিফ বলেন, সৌদি আরবের ওপর করা এই ন্যক্কারজনক হামলা দেশটির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। তিনি যোগ করেন, এ ধরনের আগ্রাসী পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে আরও বিপন্ন করে তুলতে পারে। সংকটকালীন মুহূর্তে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের পাশে পাকিস্তান সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং ইসলামাবাদ অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখতে কল্পনাপ্রসূত যেকোনো আন্তরিক প্রচেষ্টাকে সব সময় সমর্থন দিয়ে যাবে।

দীর্ঘদিন ধরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক বিদ্যমান রয়েছে, যা ইসলামাবাদের আঞ্চলিক কূটনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত। গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ‘কৌশলগত প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির মূল শর্ত ছিল—যেকোনো একটি দেশের ওপর হামলা হলে তা উভয়ের ওপর আগ্রাসন হিসেবে গণ্য হবে। এই সম্পর্কের ধারাবাহিকতায় গত সোমবার ইয়েমেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে সৌদির পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক নিরাপত্তা রক্ষা, ইয়েমেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং আলোচনার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই ব্রিফিংয়ে পাকিস্তানের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন সৌদিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে কড়া সমালোচনা করে রিয়াদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সংঘাত শুরু হয়, যার ফলে পরবর্তী বছর ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সেখানে হস্তক্ষেপ করে। ২০২২ সাল থেকে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক ঘটনার কারণে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এবারের উত্তেজনার সূত্রপাত ঘটে যখন সোমবার ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দেশটির সরকারি বাহিনী হামলা চালায়। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের দাবি অনুযায়ী, তারা সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণ ঠেকাতে এই পদক্ষেপ নেয়। সম্প্রতি প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে যাওয়া হুথি প্রতিনিধিদের ফিরতে বিমানটি পাঠানো হয়েছিল। বিমানবন্দর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি বাহিনী তা প্রতিহত করে। বিগত কয়েক বছরের মধ্যে হুথি ও ইয়েমেন সরকারের মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘাতের রূপে দেখা দিয়েছে, যার ফলে ২০২২ সাল থেকে চলা শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%