ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি


এনসিপির যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা না নেয়ার বিষয়ে জানতে পত্রিকায় প্রকাশিত শোকজ নোটিশও জারি করেছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো মন্তব্য করার অভিযোগও রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় তাকে অবিলম্বে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এতে আরও উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে লিখিত ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ব্যাখ্যা এই সময়সীমার মধ্যে দাখিল করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান ফুটবল কনফেডারেশন উয়েফা ও কনকাকাফের প্রতি সংহতি প্রকাশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


এশিয়ান ফুটবল কনফেডারেশন উয়েফা ও কনকাকাফের প্রতি সংহতি প্রকাশ করেছে

আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার উদ্দেশ্যে ফিফার বেসরকারি কোম্পানি গঠন ও এর মালিকানা বিক্রির পরিকল্পনার বিরুদ্ধে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) উয়েফা ও কনকাকাফের প্রতি সংহতি প্রকাশ করেছে।

শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এশিয়ান ফুটবল কনফেডারেশন এই সংহতি জানায়।

উয়েফা তাদের বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে। তবে এএফসি যদিও সংহতি প্রকাশ করেছে, তারা টুর্নামেন্ট বর্জনের হুমকি দেয়নি। এএফসি মনে করে, বর্তমানে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা আলোচনা আসতে পারে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিফা বিশ্বকাপ বয়কটের বাস্তব সম্ভাবনা এখন প্রকাশ্যে আলোচনা হচ্ছে। এটি ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। ফুটবলকে কখনোই এমন পরিস্থিতিতে পড়তে দেওয়া উচিত ছিল না।’

বৃহস্পতিবার উয়েফার ৫৫ সদস্য দেশ জরুরি বৈঠকে বিশ্বকাপ বয়কটের বিষয়ে হুঁশিয়ারি দেয়। তারা জানিয়েছে, বয়কট কার্যকর হবে ফিফার সকল প্রতিযোগিতার জন্য। এর মধ্যে রয়েছে পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ। তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে তখনই, যদি ফিফার সদস্য দেশগুলো ভোটের মাধ্যমে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুমোদন করে।

জরুরি বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে উয়েফা জানায়, তারা এবং তাদের ৫৫টি সদস্য দেশ একত্রে এবং সুস্পষ্টভাবে ফিফার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন, যার ফলে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

এর পূর্বে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং কনকাকাফ উভয়েই ফিফার প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সেই দুটি সংস্থার অভিযোগ, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সঠিক প্রশাসনিক প্রক্রিয়ার অভাব বিদ্যমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ৪

ঢাকা দক্ষিণ, ৩১ জুলাই, ২০২৬ : কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে আজ র‌্যাব চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের সময় তাদের কাছে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন ও একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজধানীর বংশাল থানার চানখারপুল এলাকার বাসিন্দা মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকার মো. আলী আরমান (৩৬), সাভারের মো. শাহজাহান (৪০) এবং আদাবর থানার রিংরোড এলাকার বাসিন্দা সোনিয়া (৩০)।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যেরচর দক্ষিণ বালুচর এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক কারবারি।

তিনি আরও জানান, মাদক কারবারি চক্রটি দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেদের ইচ্ছেমতো ইয়াবা উৎপাদন করে আসছিল। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গ্রেপ্তার আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদক আইনের তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী

স্পেনের উত্তর আফ্রিকান ভূখন্ড সেউতায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৬০ হাজারের বেশি অভিবাসী প্রবেশ করেছে। সীমান্ত অতিক্রমের সময় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত স্থল ও জলপথ ব্যবহার করে প্রায় ৬০ হাজার মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছেন। তাদের মধ্যে অনেকে সমুদ্রপথে সাঁতরে পানির ওপর নির্মিত সীমান্ত প্রতিবন্ধকতা এড়িয়ে স্পেনের এই ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গত শুক্রবার সেউতা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের উপলব্ধ সম্পদ ব্যবহার করছে। শুক্রবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাসকা-র সঙ্গে সিউটা সফরে যাওয়ার কথাও বলেছেন।

সরকারের একজন মুখপাত্র জানান, নিহতদের মধ্যে কেউ কেউ ডুবে গেছেন এবং কিছু লোক শহরের ব্রেকওয়াটারে ওঠার সময় পদদলিত হয়েছেন। তবে তিনি পৃথকভাবে কতজন কি কারণে মারা গেছেন, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে প্রবেশকারীদের দ্রুত মরক্কোয় ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। শুধু শুক্রবারে প্রায় ২৫ হাজার অভিবাসীকে সেউতা থেকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে।

সিভিল গার্ড সদস্যদের প্রতিনিধিত্বকারী একটি স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা রাশিদ সিবিহি এই পরিস্থিতিকে "গুরুতর মানবিক সংকট" বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, হাজার হাজার অভিবাসী, যাদের মধ্যে অভিভাবকহীন শিশুরাও রয়েছে, ফুটপাতে রাত কাটাচ্ছে এবং অনেকেই উদ্দেশ্যহীনভাবে সিউটার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

তিনি বলেন, মানুষ এখনও প্রবেশ করছে। অতিরিক্ত বাহিনী এসেছে মূলত আহতদের সাহায্য ও অন্যান্য মানবিক কাজের জন্য। পরিস্থিতি সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে উঠেছে।

বিবিসি জানায়, স্পেনের সুপ্রিম কোর্ট একটি রায় দেয়ার পর এই অভিবাসী ঢলের ঘটনা ঘটেছে। আদালত বলেছে, সেউতা বা স্পেনের অন্য একটি ছিটমহল মেলিয়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো হবে না।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, বৃহস্পতিবার রাত থেকেই তিনি স্পেন সীমান্তে কঠোর তল্লাশি ও নিয়ন্ত্রণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্রুত হস্তক্ষেপকারী সীমান্ত বাহিনী মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন।

এই সংকটের প্রভাব ইতালিতেও পড়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হুঁশিয়ারি দিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তির উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা স্থগিত করতে পারেন, যদিও ইতালির সঙ্গে স্পেনের সরাসরি কোনো স্থলসীমান্ত নেই।

সিউটার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান হেসুস ভিভাস জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি আরও পুলিশ ও সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বলেন, এর মাধ্যমে সীমান্তের নিরাপত্তা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এ ধরনের ব্যবস্থা অভিবাসন সংকটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত জনবল ও সম্পদ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সূত্র: এপি, বিবিসি ও রয়টার্স।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%