১১:৩১ পি.এম
আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার উদ্দেশ্যে ফিফার বেসরকারি কোম্পানি গঠন ও এর মালিকানা বিক্রির পরিকল্পনার বিরুদ্ধে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) উয়েফা ও কনকাকাফের প্রতি সংহতি প্রকাশ করেছে।
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এশিয়ান ফুটবল কনফেডারেশন এই সংহতি জানায়।
উয়েফা তাদের বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে। তবে এএফসি যদিও সংহতি প্রকাশ করেছে, তারা টুর্নামেন্ট বর্জনের হুমকি দেয়নি। এএফসি মনে করে, বর্তমানে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা আলোচনা আসতে পারে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিফা বিশ্বকাপ বয়কটের বাস্তব সম্ভাবনা এখন প্রকাশ্যে আলোচনা হচ্ছে। এটি ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। ফুটবলকে কখনোই এমন পরিস্থিতিতে পড়তে দেওয়া উচিত ছিল না।’
বৃহস্পতিবার উয়েফার ৫৫ সদস্য দেশ জরুরি বৈঠকে বিশ্বকাপ বয়কটের বিষয়ে হুঁশিয়ারি দেয়। তারা জানিয়েছে, বয়কট কার্যকর হবে ফিফার সকল প্রতিযোগিতার জন্য। এর মধ্যে রয়েছে পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ। তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে তখনই, যদি ফিফার সদস্য দেশগুলো ভোটের মাধ্যমে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুমোদন করে।
জরুরি বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে উয়েফা জানায়, তারা এবং তাদের ৫৫টি সদস্য দেশ একত্রে এবং সুস্পষ্টভাবে ফিফার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন, যার ফলে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
এর পূর্বে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং কনকাকাফ উভয়েই ফিফার প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সেই দুটি সংস্থার অভিযোগ, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সঠিক প্রশাসনিক প্রক্রিয়ার অভাব বিদ্যমান।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন