১০:৫০ পি.এম
সাতক্ষীরা, ৩১ জুলাই ২০২৬ : সাতক্ষীরা সদরের পাশাপাশি কলারোয়া উপজেলার সীমান্তে আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের মোট মূল্য আনুমানিক ১২ লাখ ৭৭ হাজার পাঁচশ’ টাকা।
আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা যেমন তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন স্থান থেকে এসব মালামাল জব্দ করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিজিবি সূত্রে আরও জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেইড়াগাছি ও ভাদিয়ালী নামক স্থান থেকে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
আরো উল্লেখ্য, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশও জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ৭৭ হাজার পাঁচশ’ টাকা।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন