প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুর, ৩১ জুলাই, ২০২৬ : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
আজ শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এই মতবিনিময়টি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
এই সময়ে প্রধান অতিথি মিয়া নুরউদ্দিন আহম্মেদ অপু সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
পরে, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সেবার মান আরও উন্নত করার জন্য পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন