০৮:৪৬ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই প্রণালি পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অর্থ পাবে।
সোমবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বললেন, ওয়াশিংটন এই প্রণালির অভিভাবক হতে যাচ্ছে, যা এত দিন বিনা পয়সায় পাহারা দেওয়া হচ্ছিল। এখন ধনী দেশগুলোর কাছ থেকে এর ক্ষতিপূরণ বা খরচ তুলে নেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এটি পাহারা দেওয়ার জন্য আমরা মূল্য পাব, অনেক অর্থ। কিন্তু এই অর্থ নেওয়া হবে শুধু নিজেদের লোককে ঝুঁকিতে ফেলার বিনিময়ে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধের মধ্যে এ সময় ট্রাম্প হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করেছেন। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরুর পর সোমবার সবচেয়ে ভয়াবহ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। সংঘাত শুরু হওয়ায় বর্তমানে প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানি আলোচকদের কৌশল নিয়ে তিনি অসন্তুষ্ট। ঘণ্টার পর ঘণ্টা ধরে আলোচনা শেষে যে বিষয়ে সমঝোতা হয়েছিল, ইরানিরা সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করছে এমন অভিযোগ করেন তিনি।
প্রতিরক্ষা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা প্রণালিটির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের কাছে কিছু নেই, তারা কিছুই পায়নি। গতকাল তাদের ১১ ঘণ্টার একটি বৈঠক ছিল। সবকিছুতে সম্মত হয়েছিল। কিন্তু তারা কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর আবার ফোন করে জানায়, দু-একটি বিষয় পরিবর্তন করতে হবে।’
এ দিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অপরপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তেহরানও অঙ্গীকার থেকে সরে এসেছে। তবে উত্তেজনা কমাতে কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন