ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জামালপুরে জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করেছে বিজিবি


জামালপুরে জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করেছে বিজিবি

জামালপুর জেলা শহরের একটি গুরুত্বপূর্ণ বেহাল সড়কে জনদুর্ভোগ লাঘবে ৩০০ মিটার রাস্তা মেরামত করেছে ৩৫ বিজিবি।

সোমবার (১০ আগস্ট) সকালে পৌর শহরের চন্দ্রাঘন্টি এলাকা থেকে আবদুল হাকিম স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়েছে।

জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু কয়েকদিনের টানা বর্ষণ ও খানাখন্দের কারণে এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চরমভাবে বিপাকের মুখোমুখি হন। ফলে, পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয়দের সমন্বয়ে রাস্তাটি সংস্কারের কার্যক্রম শুরু করেন জামালপুর ৩৫ বিজিবি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

রাস্তার সংস্কার কাজের নেতৃত্ব দেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান। এসময় বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, বিজিবির অন্যান্য কর্মকর্তা, সৈনিক এবং স্থানীয় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। রাস্তাটি সংস্কারের পর রিকশাচালক, অটোরিকশা চালক, পথচারীরা বিজিবির এই জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, "এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে কিন্তু রাস্তাটিতে জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে বেহালদশার সৃষ্টি হয়। জনস্বার্থে বিজিবি স্থানীয়দের সম্পৃক্ততার মাধ্যমে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃ/ত্যু/দণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


জামালপুরে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃ/ত্যু/দণ্ড

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই জন আসামীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানিয়েছেন, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ভুক্তভোগী গৃহবধূ (৪০) কে তার নিজ ঘরে একা পেয়ে, আসকর আলী ও জাহিদুল ইসলাম একই গ্রামের, তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এ ঘটনার পর, ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। মামলার কার্যক্রম দীর্ঘদিন চলার পর এবং ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের শেষে সোমবার মামলার রায় দেয়া হয়।

মামলাটিতে রায়ে আসামী ১ নম্বর আসকর আলী ও ২ নম্বর আসামী জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারক মুহাম্মদ আব্দুর রহিম প্রত্যেক আসামীর ক্ষেত্রে ১ লাখ টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আদালতে আসামীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাসযোগ্যতা ফেরাতে ডিএসসিসির ‘ব্যতিক্রমী উদ্যোগ’, ‘গুড-ব্যাড সিটিজেন’ ঘোষণার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


ঢাকার বাসযোগ্যতা ফেরাতে ডিএসসিসির ‘ব্যতিক্রমী উদ্যোগ’, ‘গুড-ব্যাড সিটিজেন’ ঘোষণার পরিকল্পনা

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নাগরিক সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে পাইলট প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ এই সচেতনতামূলক কার্যক্রমটি ছয় মাসের জন্য চলবে। ইতিবাচক সাড়া দেওয়া নাগরিকদের ‘গুড সিটিজেন’ এবং অসহযোগিতা করা নাগরিকদের ‘ব্যাড সিটিজেন’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের৷ বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকদের আচরণে ইতিবাচক পরিবর্তন হলে তবেই রাজধানী পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে। অপর দিকে, আইনজীবীদের মতে, কোনো নাগরিককে ‘ভালো’ বা ‘খারাপ’ তকমা দেয়ার ক্ষমতা সিটি করপোরেশনের নেই।

সরেজমিনে মতিঝিলের ফকিরাপুল এলাকায় গিয়ে দেখা গেল, মাথার ওপর অসংখ্য বৈদ্যুতিক ও ইন্টারনেটের তারে ঝুলছে ময়লার স্তূপ৷ জামাকাপড়, ডিমের খোসা, পলিথিনসহ এসব ময়লার স্তূপে মিশে গেছে নোংরা আবর্জনা৷ বাতাসে দুলতে থাকা এসব আবর্জনা কখনো কখনো পথচারীর মাথার ওপরও পড়ছে।

রাজধানীর বিভিন্ন অলিগালি ঘুরে দেখা যাচ্ছে, অনেক জায়গায় এখনও এলোমেলোভাবে পড়ে আছে বর্জ্য৷ কোথাও বাসাবাড়ির সামনে, কোথাও আবার দোকানের সামনেই জমে আছে ময়লার স্তূপ৷ নির্ধারিত স্থানে বর্জ্য না ফেলে যত্রতত্র ফেলার প্রবণতা নগর ব্যবস্থাপনাকে কঠিন করছেও৷

বাসার গেটের সামনেই যত্রতত্র পড়ে থাকা ময়লার স্তূপ নাগরিকদের অসচেতনতার চিত্র ফুটিয়ে তুলছে৷ প্রতিদিন যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নাগরিকদের অসচেতনতার কারণে পরিবেশ দূষিত হচ্ছে৷ বন্ধ হচ্ছে ড্রেন, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নোংরা হচ্ছে আশপাশের পরিবেশও৷

এমন বাস্তবতার মধ্যে পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান তারেক রহমান৷ তিনি বলেন, নির্দিষ্ট জায়গায় আবর্জনা জমা করে নির্দিষ্ট উপায়ে তা ধ্বংস করতে পারলে পরিবেশ সুন্দর রাখা সম্ভব।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও বাসাবাড়ি থেকে চলাচলের পথেই ময়লা ফেলা হচ্ছে৷ এমনকি পরিত্যক্ত ভবনের সামনেও বড় বড় ময়লার স্তূপ দেখা যাচ্ছে৷ এসব পরিস্থিতি নাগরিক হিসেবে আমাদের সচেতনতার প্রশ্ন তুলছে৷

নগর ব্যবস্থাপনার সচেতনতার উদ্দেশ্যে সিটি করপোরেশন মাঠে নেমে এসেছে। শুরুতে ৯ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে একজন সুপারভাইজার এবং ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে দক্ষিণ সিটি৷ তারা রাস্তা, বাসাবাড়ি এবং দোকানে গিয়ে বাসিন্দাদের সচেতন করছেন এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার প্রতি গুরুত্বারোপ করছেন৷ এখন দেখার বিষয় হলো, নাগরিক সচেতনতা বাড়াতে দক্ষিণ সিটি করপোরেশনের এই পাইলট প্রকল্প কতটা কার্যকরী ফলাফল আনতে সক্ষম হয়৷

নাগরিকরা বলছেন, রাস্তাঘাটে ময়লা ফেললে নিজেদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ সচেতন নাগরিক হিসেবে নির্দিষ্ট স্থানে ময়লা জমিয়ে নিয়মিত সিটি করপোরেশনের কর্মীদের কাছে পৌঁছে দেওয়া উচিত৷ অন্য দিকে, সুইপাররা রাস্তার ময়লা পরিষ্কার করলেও তারা সরকারি অনুমোদনের উপর নির্ভরশীল৷ প্রতিটি দোকান থেকেও তাদের অর্থ প্রদান করা হয়৷ কিন্তু ময়লা বেশি থাকলে অথবা বস্তায় ময়লা থাকলে অনেক সময় তারা তা নিতে চান না৷

এদিকে স্বেচ্ছাসেবকরা জানান, একটি এলাকায় দুটি ভবনের মাঝখানে জমে থাকা ময়লার দায়িত্ব কেউ নিতে চাচ্ছিলেন না৷ পরে তারা বাসিন্দাদের উৎসাহিত করে জানিয়েছেন, এক মাস এক পক্ষ ও পরের মাস অন্য পক্ষ পরিষ্কারের দায়িত্ব নিতে পারে৷ নির্দিষ্ট সময় পরে গিয়ে তারা আগের তুলনায় অনেক পরিবর্তন দেখতে পান৷

নগর পরিকল্পনাবিদ আদিলুর রহমান খান মন্তব্য করেছেন, এই উদ্যোগ সফল হলে নগরের পরিচ্ছন্নতার চিত্র বদলে যেতে পারে৷ যদি মানুষ সচেতন হয় এবং সিটি করপোরেশন সরাসরি নজরদারি করে, তবে নাগরিকরা যত্রতত্র ময়লা ফেলার আগে বেশ কয়েকবার ভাববেন৷ পরিদর্শকদের নিয়মিত নজরদারি করলে মানুষ স্বাভাবিকভাবেই সতর্ক হওয়ার সংস্কৃতি গড়ে উঠবে৷

এদিকে, ছয় মাসের কার্যক্রম শেষে ‘গুড সিটিজেন’ ও ‘ব্যাড সিটিজেন’ ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন সিটি করপোরেশন৷ ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, ছয় মাসের জন্য এই ক্যাম্পেইন চালানো হবে৷ প্রতি ১৫ দিন পর কার্যক্রম মূল্যায়ন করা হবে৷ পুনরায় যদি দেখা যায়, চার থেকে সাড়ে চার মাস পরেও কোন বাড়ি থেকে কাঙ্ক্ষিত সাড়া আসেনি, তাহলে যারা সহযোগিতা করেছেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা চেষ্টা করেছেন, তাদের বাসার সামনে ‘গুড সিটিজেন’ হিসেবে চিহ্নিত করা হবে৷ আর যারা অসহযোগিতা করেছেন বা যত্রতত্র ময়লা ফেলেছেন, তাদের ‘ব্যাড সিটিজেন’ হিসেবে চিহ্নিত করা হবে৷

তবে নাগরিকদের ‘ভালো’ বা ‘খারাপ’ তকমা দেয়ার সুযোগ সিটি করপোরেশনের নেই বলে অভিমত জানিয়েছেন আইনজীবীরা৷ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জিয়াউর রহমান বলেছেন, সরকার আইন-২০০৯ অনুযায়ী ‘গুড সিটিজেন’ বা ‘ব্যাড সিটিজেন’ নামক কোনো শব্দ নেই৷ আইনে না থাকা কোনো শব্দকে ট্যাগ হিসেবে ব্যবহার করার সুযোগ নেই৷ কেউ যদি আইন অমান্য করে, তবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে পারে৷ প্রয়োজনে জরিমানা বা শোকজ করা হতে পারে, কিন্তু কাউকে ডিফেম বা মানহানি করতে দেওয়া হয়নি৷

বিশেষজ্ঞদের মতে, রাজধানী পরিচ্ছন্ন রাখা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়৷ নাগরিক সচেতনতা, নিয়ম মেনে বর্জ্য ফেলা এবং সবার সম্মিলিত অংশগ্রহণই শুধু একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাজধানী গড়ে তুলতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুরু

নোয়াখালী, ১০ আগস্ট, ২০২৬ : কৃষি উন্নয়নকে শক্তিশালী করার লক্ষ্যে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের অধীনে নোয়াখালীতে আজ থেকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নিকটে অবস্থিত ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার প্রদর্শনী পরিদর্শন করেন এবং আলোচনা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম সুস্থ জীবনযাপন ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য কৃষির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিজেদের কৃষি পণ্য উৎপাদনের বিকল্প নেই। বর্তমানে অনেকেই বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন সনাতন পদ্ধতির বাইরে বেরিয়ে। কৃষকদের উন্নতির জন্য বর্তমান সরকার কৃষিবান্ধব নানা কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালু করেছে এবং কৃষি ঋণ মওকুফ করেছে।

আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ পরিচালক আশীষ কুমার করের সভাপতিত্বে দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা, এনজিও প্রতিনিধিরা এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহী করে তুলবে এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার প্রসারে সহায়ক ভূমিকা রাখবে। পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদিত হবে এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতেও এই আয়োজন কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করেন।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরার জন্য ১২টি স্টল স্থাপন করা হয়েছে। এই স্টলগুলোতে ছাদ বাগান, পুকুর পাড়ে কৃষি পদ্ধতি, সর্জন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন ধরনের ফসল প্রদর্শিত হচ্ছে।

মেলা ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা অবধি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টম শ্রেণি পাস করলেই পুলিশ একাডেমিতে চাকরি পদের সংখ্যা: ১১টি ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


অষ্টম শ্রেণি পাস করলেই পুলিশ একাডেমিতে চাকরি  পদের সংখ্যা: ১১টি ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা রাজশাহী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে মোট ১১ জনকে নিয়োগ দেবে। এইসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী অস্থায়ী ভিত্তিতে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।

বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি।

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)।

পদের সংখ্যা: ১১টি।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক।

গ্রেড-২০: ৮,২৫০-২০,০১০/-।

চাকরির ধরন: অস্থায়ী।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

কর্মস্থল: রাজশাহী।

বয়স: ২৮ আগস্ট ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন: https://bpa.police.gov.bd/

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%