০৪:৫৭ পি.এম
ঢাকার ধামরাইয়ে ‘শোভা ব্যাটারি ফ্যাক্টরি’ নামে একটি প্রতিষ্ঠানকে অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, কারণ প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বিএসটিআইয়ের অনুমোদন নেই।
উপজেলা প্রশাসন জানায়, শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে কুল্লা ইউনিয়নের বাসাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে কুল্লা ইউনিয়নের বাসাইল এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ব্যাটারি প্রস্তুত ও বাজারজাত করে আসছিল কারখানাটি। অভিযোগের সত্যতা মেলায় ঝটিকা অভিযান চলাকালীন ইতিমধ্যে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন এ ব্যাপারে জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধ ও অনুমোদনহীন কলকারখানার বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন