০৫:০১ পি.এম
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে।
১ জুলাই শুক্রবার থেকে বর্ষণ কমায় প্লাবিত গ্রামগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে।
জেলাটিতে নতুন করে কোথাও কোন পাহাড়ধসের ঘটনা ঘটেনি, তবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ির মারিশ্যা এলাকায় প্রধান সড়কের বড় একটি অংশ ধসে পড়েছে। এর ফলে বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সর্বশেষ তথ্যে জানা যায়, বাঘাইছড়ির পৌরসভা, সাজেক, বঙ্গলতলীসহ বিভিন্ন এলাকার মোট ১৯টি আশ্রয়কেন্দ্রে ৫৮৭টি পরিবারের মোট ২ হাজার ৩৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫২০ জন আশ্রয় নেন সাজেকের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বন্যার পানি কমতে থাকায় শনিবার সকাল থেকেই দুর্গতরা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করছেন। বিকেল নাগাদ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে উপজেলা প্রশাসন আশা করছে।
এদিকে বুধবার মধ্যরাতে টানা বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় সড়কের একটি অংশ ধসের কারণে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বৃষ্টির পরিমাণ কমলে দ্রুত সেখানে সেফটি গ্রেড ওয়াল দিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।
রাঙ্গামাটি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন