০৭:৪৮ পি.এম
রাঙ্গামাটিতে একজন নেশাগ্রস্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন তার মা।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে, ক্ষুব্ধ হয়ে তার মা রেখা ইসলাম ছেলেকে দা দিয়ে কোপ দেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবুল ইসলামের বাবা, রফিকুল ইসলাম, পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন জানান, রাঙ্গামাটি শহরের মির্জা টিলা এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়েছে। নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন