প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে, খলিলুর রহমান ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত মালদ্বীপ সফর করবেন। সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
আলোচনায় মূলত মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা এবং পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ খোঁজার কাজগুলো অগ্রাধিকারে থাকবে।
এছাড়া, দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। তাঁরা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার ওপর তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমানের এটি প্রথম মালদ্বীপ সফর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন