১০:১৭ এম
অগ্ন্যাশয়ের তীব্র প্রদাহে (অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস) আক্রান্ত নওগাঁর এতিম যুবক মো. শাকিব হাসান রাসেল (২৭) বাঁচতে চান। তার চিকিৎসায় জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জুন রাতে হঠাৎ শাকিবের পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস রোগ ধরা পড়ে। স্বজনরা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
রামেকের চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগে শাকিবের কিডনিও বিকল হতে শুরু করেছে। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না করা গেলে তার কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
বর্তমানে চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে গিয়ে তার মামা ও খালা দিশেহারা। তারা জানান, শাকিবের জীবন বাঁচাতে প্রতিদিন ৭ হাজার টাকার ইনজেকশন কিনতে হচ্ছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এই অবস্থায় শাকিবের চিকিৎসার খরচ মেটাতে তার পরিবার সাহায্যের আবেদন জানিয়েছে। তারা সমাজের বিত্তবান, প্রবাসী এবং হৃদয়বান মানুষদের কাছে এই সাহায্য চেয়েছেন।
আর্থিক সাহায্য পাঠাতে বিকাশ পার্সোনাল নম্বর ০১৭৬৭৩৫৮৭১৮ অথবা ০১৮২৩৪২৮৭২৮-এ যোগাযোগ করা যাবে। এছাড়া সরাসরি কথা বলে রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগের নম্বর হলো ০১৭৬৭৩৫৮৭১।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ব্যাংকের সাহায্য পাঠাতে চাইলে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পল্লবী শাখার অধীনে কালশী উপশাখায় যোগাযোগ করুন। সেখানে সেলিম আহমেদ নামে ২১১১৫৮০৩৪৯৮৯৬ অ্যাকাউন্ট নম্বরে সহায়তা পাঠানো যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন