ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তারেক রহমানের দেশ পরিচালনা বিশ্বের ইতিহাসে বিরল : খায়রুল কবির খোকন


তারেক রহমানের দেশ পরিচালনা বিশ্বের ইতিহাসে বিরল : খায়রুল কবির খোকন

নরসিংদী, ১৮ জুলাই, ২০২৬ : নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, যেভাবে তারেক রহমান দেশ পরিচালনা করছেন, সেটি বিশ্বের ইতিহাসে বিরল। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে ৪ মাসের মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার মতো ঘটনা দেখা যায়নি।

জুলাই আন্দোলনের অংশ হিসেবে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করার পর তিনি আজ শনিবার সাংবাদিকদের এসব কথাগুলো ব্যক্ত করেছেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকার করা হয়েছিল সেটি প্রায় ৮০ শতাংশ পূরণের পথে রয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ ইতোমধ্যে অনেক দাবি পূরণ হতে শুরু করেছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরো উল্লেখ করেন, জনগণ বিএনপি ও ধানের শীষের পক্ষে রয়েছে এবং জনগণ তাদের ভোটের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। দেশে পরিচালনার ক্ষেত্রে যারা ব্যাঘাত ঘটাবে, নন ইস্যুকে ইস্যুতে রূপান্তরিত করে আন্দোলন চালিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণ জবাব দেবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খায়রুল কবির মন্তব্য করেছেন, দেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেই এবং ফ্যাসিস্ট হাসিনা নেই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, গণতান্ত্রিক পরিবেশ রহিয়াছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে এবং ন্যায় বিচার রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শহীদ তাহমিদের পিতা রফিকুল ইসলাম ভূইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়াম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


বেলজিয়াম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে

বেলজিয়ামের কেন্দ্রীয় সরকার সম্প্রতি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অনুমোদন করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে গত বছর সরকারের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বেলজিয়ামের বার্তা সংস্থা বেলগারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিষেধাজ্ঞাটি কার্যকর করার নীতিমালা ও প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। কীভাবে এটি কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকার বিস্তারিত নির্দেশনা প্রস্তুত করছে।

গত বছর গাজায় যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রশ্নে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্যের আমদানি বন্ধের বিষয়ে বেলজিয়াম সরকার নীতিগতভাবে একমত হয়।

সরকারের সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে সেই নীতিগত অবস্থান আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করলো। তবে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সূচি এবং কোন কোন পণ্য এর আওতায় আসবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাচার চোখের সামনেই ভাতিজাকে নদীতে টেনে নিলো কুমির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


চাচার চোখের সামনেই ভাতিজাকে নদীতে টেনে নিলো কুমির

ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলার ঘাগরা নদীর তীরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। চাচার সামনে ১২ বছর বয়সী একটি কিশোরকে নদীতে নিয়ে গেছে এক বিশাল কুমির, যেটি ওঁত পেতে ছিল। দীর্ঘ সময় পরে নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এটি ঘটে মঙ্গলবার। পুলিশ জানায়, নিহত কিশোর ঘটনাটি ঘটে যাওয়ার দিন তার চাচা উদয়রাজ সিংয়ের সঙ্গে নিজেদের কৃষিজমিতে কাজে গিয়েছিল। সেই সময় কিশোরটি নদীর তীরে আচমকা একটি কুমিরের হামলার শিকার হয়।

কিশোরটির আর্তচিৎকার শুনে চাচা উদয়রাজ সিং দ্রুত সময়ের মধ্যে ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তিনি কুমিরের মুখ থেকে কিশোরটিকে টেনে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু কুমিরের শক্তির কাছে তিনি হার মানেন। কুমিরটি চোখের পলকে কিশোরটিকে টেনে নিয়ে গভীর পানিতে অদৃশ্য হয়ে যায়।

এই হামলার খবর যেমন ছড়িয়ে পড়ে, তেমনই স্থানীয় গ্রামবাসীরা নদীর তীরে জড়ো হন। পরে পুলিশ ও বাহরাইচ বন বিভাগের কর্মীরা মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করা হলেও ওই প্রথমে চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে মঙ্গলবার সন্ধ্যার দিকে নদী থেকে কিশোরটির নিথর দেহ উদ্ধার করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন, যা বললেন শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


সংবিধান সংশোধন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন, যা বললেন শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নেই। তিনি বলেছেন, যদি তারা নিজেদের মনমতো একতরফা কোনও কমিটি গঠন করে, তবে সেটি অবৈধ হবে।

শনিবার ১৮ জুলাই, বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয় তুলে ধরেছেন।

জামায়াতের আমির উল্লেখ করেন যে, গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ ‘হ্যা’ বলেছে। এই গণভোটের মাধ্যমে জাতি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছিল। তবে আফসোস, বর্তমান কর্তৃপক্ষ বলেছিল, যদি বেশিরভাগ জনগণ গণভোটে ‘হ্যা’ এর পক্ষে রায় দেয়, তাহলে তারা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর তারা ‘হ্যা’ এর কথা ভুলে গেছেন। বর্তমানে তারা বলছেন, তারা কখনো সংস্কারের বিষয়ে কিছু বলেনি। অথচ বিএনপির ৩১ দফার প্রথম দফাই হলো সংস্কার।

তিনি আরো বলেন, সংসদের ভেতরে মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক আমাদের সবক শিক্ষা দেন। তিনি বলেন, এটি সংবিধান, ওটি ধারা—এসব। তিনি জানতে চান, সংবিধান এবং কার্যপ্রণালী বিধির কোথায় আছে যে, সংসদে আপনি একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করতে পারেন? যখন আমরা তার প্রতিবাদ করেছি, তখন শুনেছি তারা সংসদের ভেতরেই আওয়াজ দিয়ে কমিটি গঠন করেছেন। আমরা এটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। এখন নাকি তারা এর নাম পরিবর্তন করে বিশেষ কমিটি বলছেন। জনগণের সঙ্গে আর কত ছলচাতুরি ও ধোঁকাবাজি করবেন? পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা বলেন, আপনারা হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না। আপনি শুধু ‘ডামি ফ্যাসিস্ট’ হতে পারবেন। আসল ফ্যাসিস্টরা জনগণকে পাত্তা দেয়নি। ‘ডামি ফ্যাসিস্ট’ আবার কী হতে পারে? ফ্যাসিস্টরা যে পথে গিয়েছে, আপনারাও সেই পথেই পদক্ষেপ নিচ্ছেন। ১৩৩টি অর্ডিন্যান্স জারি হয়েছিল, যেগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল—সেগুলোই বিএনপি রেখে দিয়েছে। এটি জাতির প্রতি বিশ্বাসঘাতকতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের যাত্রার প্রশংসা ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ পি.এম


চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের যাত্রার প্রশংসা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে বিপুল অর্থ দেশ থেকে পাচার হয়ে গেছে। ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়েও সরকার শুরুটা ভালো করেছে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ মেরিটাইম একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ধ্বংসস্তুপ থেকে আবারও ঘুরে দাঁড়াতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার সেই প্রমাণ দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন।

এসময় সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে সহযোগিতা করার জন্য মেরিন পেশাজীবিদের প্রতি আহবান জানান মির্জা ফখরুল। তিনি জানিয়েছেন, মেরিনার্সদের মতো বিভিন্ন খাতের পেশাজীবিরা সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর অগ্রসর করা সম্ভব হবে।

এর আগে, দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি সেখানে জানান, বিশ্বে চীনের ব্যবসায়ীক খাতকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পাশে থাকবে।

মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ এবং চীনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক সুসংহত হবে।

তিনি আরও জানান, নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সরকার চীন-বাংলাদেশ সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায়। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনগুলোতে আরও সম্প্রসারিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%