ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের ৩ স্থানে হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান, ক্ষমা চাওয়ায় পরিকল্পনা বাতিল


ইউক্রেনের ৩ স্থানে হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান, ক্ষমা চাওয়ায় পরিকল্পনা বাতিল

ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছে ইরান।

কিয়েভ ক্ষমা চাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি।

সোমবার (৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তবে ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর অভিযানের পরিকল্পনা বাতিল করা হয়।

যদিও ইউক্রেনের ক্ষমা চাওয়া বিষয়ে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তিনি দেননি।

সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরান নির্ধারিত নৌপথের বাইরে কোনো সামুদ্রিক রুট ব্যবহারের অনুমতি দেবে না তেহরান।

তার দাবি, যদি কোনো জাহাজ ‘অবৈধ রুট’ ব্যবহার করার চেষ্টা করে তবে সেটাকে লক্ষ্যবস্তু করা হবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি আরো দাবি করেছেন, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং মার্কিন বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

গত ২৫ জুলাই ইরান অভিযোগ করে, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন নাবিক নিহত হন।

এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে ফোনালাপে ওই হামলার ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। জবাবে তেহরানও অঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং জুনে পাকিস্তরের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে।

কিন্তু গত মাসে সেই সমঝোতা ভেঙে গেলে দুই দেশ প্রায় দুই সপ্তাহ ধরে আবারও পাল্টাপাল্টি হামলা চালায়।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার বক্তব্য আদালতের নির্দেশ অমান্য করে প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


শেখ হাসিনার বক্তব্য আদালতের নির্দেশ অমান্য করে প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য আদালতের নির্দেশ অমান্য করে যদি প্রচার করা হয়, তাহলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট যদি বিদেশে বসে কোনো বক্তব্য দেন, সেটি প্রচার করা হলে তা আদালতের নির্দেশ অমান্য হিসেবে গণ্য হবে। এমন পরিস্থিতিতে আদালতের নির্দেশ অমান্য করলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গৃহীত হবে। সরকারের দায়িত্ব হচ্ছে আদালতের রায় বাস্তবায়ন করা।

তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারত সরকারকে একটি চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হবে এবং তার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি ট্রাম্প প্রশাসনের সমর্থন চেয়েছিলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি ট্রাম্প প্রশাসনের সমর্থন চেয়েছিলেন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি করার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি তীব্র সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসনের সমর্থন চেয়েছিলেন বলে সোমবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে জানাচ্ছে নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার পরিকল্পনাটি বাতিল হওয়ার পর ইনফান্তিনো একাধিকবার ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, নেতিবাচক সংবাদমাধ্যমের ব্যাপক সমালোচনার কারণে ইনফান্তিনো নিজেকে 'বিচ্ছিন্ন' অনুভব করছিলেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিফা কোনো মন্তব্য করেনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফার বাণিজ্যিক সম্পদ আলাদা করার উদ্যোগ হিসেবে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর ও সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর থেকেই ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনা আরও জোরালো হয়েছে। ফিফার পরিকল্পনা ছিল বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার এফএফই'র ওপর ন্যস্ত করা। প্রতিষ্ঠানটির প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রি করে তারা প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করার লক্ষ্য ছিল। কিন্তু বিভিন্ন অংশীজনের তীব্র বিরোধিতার কারণে, গত শুক্রবার (৩১ জুলাই) সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। পরিকল্পনাটি বাতিল হওয়ার পর এখন দৃষ্টি ইনফান্তিনোর ভবিষ্যতের দিকে। ২০২৭ থেকে ২০৩১ মেয়াদের জন্য আবারও ফিফা সভাপতির পদাধিকারী হওয়ার তার প্রচেষ্টা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে, এই ব্যর্থতার কারণে। ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত চলতি বিশ্বকাপসহ একাধিক বড় ফুটবল অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বরে ইনফান্তিনো ট্রাম্পের হাতে প্রথমবারের মতো চালু হওয়া ফিফা পিস প্রাইজ তুলে দেন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাকে ঘিরেও তাদের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে, কারণ এই চুক্তির প্রধান বিনিয়োগকারী হওয়ার কথা ছিল থ্রাইভ ক্যাপিটাল, যার প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার। তিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। নিউইয়র্ক পোস্ট আরও জানায়, ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ব্যক্তিগত বৈঠকের পরিকল্পনাও করেছিলেন। দুটি সূত্র জানাচ্ছে সোমবার সকাল ৯টার (ইস্টার্ন টাইম) কিছু পরেই রুবিওর সঙ্গে তার ফোনে কথা হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব ডিলান জনসন এক্সে (সাবেক টুইটার) পোষ্ট করে জানান, রুবিওর সঙ্গে ইনফান্তিনোর কোনো ফোনালাপের পরিকল্পনা নেই এবং 'আজ সকালের জন্য এমন কোনো কল নির্ধারিতও নয়।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কেটে যাবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কেটে যাবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালের অগ্নিকাণ্ডের ফলে গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হওয়ার কারণে দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, খুব শিগগিরই এই পরিস্থিতির উন্নতি ঘটবে।

 মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 ডা. জাহেদ উর রহমান আরও জানান, ভাসমান এলএনজি টার্মিনালে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনার কারণে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও পড়েছে। তবে, তিনি আশ্বস্ত করেছেন যে, এই সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।

 তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশের ওপরও কিছুটা পড়ছে। এ পরিস্থিতি বিবেচনায়, দেশের জনগণকে আরও কিছুটা ধৈর্য ধারণ করতে হবে।

 অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক এসেছে, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে পারেন। যদি সেখান থেকে সমস্যার সমাধান না হয়, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরারও কোনও সমস্যা নেই।

 এর আগে, সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেসব অভিযোগ বিদ্যুৎ বিভাগ ও বিতরণ কোম্পানি কর্তৃক সমাধান করা হয়েছে। তাই এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে যদি কোনও গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকে, তবে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সেটি কার্যকরভাবে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তা এখনো প্রাথমিক স্তরে: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি পরামর্শক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


সরকারি প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তা এখনো প্রাথমিক স্তরে: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি পরামর্শক

সরকারি প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক স্তরে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক পরামর্শক রেহান আসিফ আসাদ।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন।

পরামর্শক আরও বলেন, ভবিষ্যতে সাইবার হামলা কমবে না, বরং আরো বাড়বে। সরকারি প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এ কারণে এটিকে আরো শক্তিশালী করতে সরকার এবং বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এদিকে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় এখনো দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

ব্যাংকিং খাতের এই দুর্বলতা বাংলাদেশ ব্যাংকের জন্য একটি উদ্বেগের বিষয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%