০৭:৪৮ পি.এম
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
বুধবার তিন ঘণ্টাব্যাপী যে অভিযান পরিচালিত হয়, সেই অভিযানে ১৯২টি চায়না দুয়ারি জাল, ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮৯টি বোডা জাল জব্দ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, জব্দ হওয়া নিষিদ্ধ জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার নির্দেশে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ জানিয়েছে, মাছের প্রজনন এবং জলজ সম্পদ সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন