ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গণমাধ্যমই গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর


গণমাধ্যমই গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, গণমাধ্যম হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার একটি মূল স্তম্ভ। তিনি উল্লেখ করেছেন যে, এই ব্যবস্থায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সবচেয়ে বেশি রয়েছে। যদি মিডিয়া গণতান্ত্রিক হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে তা জনগণের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

গণমাধ্যম কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল কর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নিজেদের পেশাগত স্বার্থ রক্ষায় সোচ্চার হতে হবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এ সময় রাষ্ট্রপতি অন্যায়ভাবে চাকুরিচ্যুতি, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের ওপর সহিংসতার বিচার নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মীদের মূল সমস্যাগুলো সমাধানে পেশাদার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনের পরিচিতি এবং সংগঠনের সদস্যদের জন্য ডিআরইউ পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

এছাড়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায় প্রতিনিধিদল।

রাষ্ট্রপতি এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম-আন্দোলনকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার বিভিন্ন কর্মসূচির কথা স্মরণ করেন এবং সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ডিআরইউ-এর উন্নয়নে সহায়তার বিষয়ে সদস্যদের আশ্বস্ত করেন এবং রিপোর্টার্স ইউনিটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা সমাধান এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার উদ্দেশ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যদের নিয়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে রোববার (১৮ অক্টোবর) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চুয়েটের চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর জন্য ইউজিসির সদস্যদের নিয়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠন করা প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট সুপারিশ দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত চিঠিটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়েটের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

এর আগে, ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য উপস্থিত ছিলেন, তবে কোনো শিক্ষক সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।

সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানানো, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনা করা এবং সংকট সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানো।

সিন্ডিকেটের তৃতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইউজিসিকে কমিটি গঠনের উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয় দুই দিন পর চিঠি পাঠিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে হাম উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩০৭ জনের মধ্যে, এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাণঘাতী এই রোগে ঢাকায় দুইজন, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। মার্চ মাস থেকে এ পর্যন্ত এই রোগে মোট ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জন।

হামের উপসর্গ দেখা গেছে দুই লাখ ১৪ লাখ ৫৫১ জনের মধ্যে। এর মধ্যে, হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৪২ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসীরুদ্দীন পাটওয়ারী: ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


নাসীরুদ্দীন পাটওয়ারী: ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল

রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার পর বিতর্কের সৃষ্টি হওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিএনপি সরকারের মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ওই মাদকবিরোধী অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি মন্তব্য করেছেন, "ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল; উনি চেয়েছিলেন মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।"

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির এই নেতা আরও বলেন, "সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।"

তিনি আরও উল্লেখ করেন, "হিন্দুধর্মের ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমরা শুনেছিলাম, বিএনপি সরকার নাকি সবাইকে নিরাপত্তা দেবে। কিন্তু হিন্দু ভাইয়েরা ভালো নেই। বিএনপি সরকার তাদের ভালোভাবে নিরাপত্তা দিতে পারেনি। গত তিন-চার মাসের যে ডেটা তারা বলেছিলেন, সেখানেও অনেক জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে।"

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের যে ইস্যুটা, সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য বলেছেন। আমি আমার মুসলিম ভাইদের বলব, আমরা সবকিছুই করব। তবে হিন্দু ভাইয়েরা যাতে কোথাও ক্ষোভ, দুঃখ বা আঘাত না পান, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার এই কথা বলতে গিয়ে আজকে আমাকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’—এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের ভালোবাসেন। আমি আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিয়েছি। এমন কোনো কাজ করবেন না, যাতে তারা আহত হন। দরকার হলে আপনারা তাদের সঙ্গে বসেন। তাদের সঙ্গে বসতে ইচ্ছুক। ভুল-বোঝাবুঝির অবসান হবে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যিনি সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, মন্তব্য করেছেন, ‘জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটি উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। রাজনৈতিক দল থেকে ষড়যন্ত্রের শিকার হইনি।’

এই মন্তব্যটি তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে করেছেন।

তিনি জানান, তিনি তার রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ষড়যন্ত্রের শিকার হননি। তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামের একজন নেতার উক্তি শুনে তিনি ব্যথিত হয়েছেন। ওই নেতা বলেছেন যে তিনি সন্ত্রাস করছেন এবং অস্ত্র উচিয়ে ধরেছেন। ইশরাক বলেন, “এটা আমি আর কিভাবে ব্যাখ্যা দিব যে দিনে দুপুরে আমি কি কাজে গিয়েছি, এখানে থানা পুলিশ ছিল, এত শত শত মানুষ ছিল। এখানে ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ, আরও অন্যান্য অনেক কিছু অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে। আমি তো জীবন বাজি রেখে গিয়েছি।”

তিনি আরও বলেন, “অনেকে অনেক কথা বলে আমাকে। যদিও আমি কেয়ার করি না। কারণ ছাদের উপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে আমি জানি না। তারপরেও যখন ওনারদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের এলিগেশন শুনি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আর তাকাবোই না ওদিকে।”

ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের চাহিদা দেখেছি। ওইদিন সাধারণ মানুষ, এলাকাবাসী তারা হাততালি দিয়ে রীতিমত উল্লাস করেছে। অনেকদিন পর আমরা সাহস পেয়েছি। তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%