শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৯ পি.এম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শহরকে আরও সবুজ করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায়। রাজশাহী শহরকে সবুজায়িত করার লক্ষ্যে দীর্ঘ প্রায় দুই-তিন যুগ ধরে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে এবং এই সাফল্যের মূল কৃতিত্ব সমগ্র রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের। এই গৌরবকে ধরে রাখতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও জানান, আমার মেয়র পদে দায়িত্ব পালনকালে বিগত ১৭ বছর সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে এই মহানগরী। এর ফলশ্রুতিতে রাজশাহী বর্তমানে সারা দেশে ও বিশ্বদরবারে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ নামে পরিচিতি লাভ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে।
এ সময় তিনি নগরীর সার্বিক সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকার কথা উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার (সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ইইই/মেকানিক্যাল/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: প্রার্থীদের ৩–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই) আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক)।
বেতন: আকর্ষণীয়।
অন্যান্য সুবিধা: কর্মক্ষমতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, বিমা, চাকরিকালীন সুবিধা, শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল, উৎসব বোনাস, মধ্যাহ্নভোজের সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার সাতটি গুরুত্বপূর্ণ স্থানে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারা ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে। বর্তমানে বিশেষ নজরদারির আওতায় মোটরসাইকেলগুলোতে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ঢাকার প্রবেশ ও বহির্গমন পথে ২০০'র বেশি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, "আমরা পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি। শুক্রবার রাত থেকে যেসব ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। কাফরুল থানায় একটা মামলা হয়েছে।"
নিয়াজ মেহেদী আরও জানান, "এর বাইরে আমরা ঢাকায় ২০০ এরও বেশি জায়গায় চেকপোস্টগুলো বসিয়ে তল্লাশি চালাচ্ছি এবং সার্বিক নিরাপত্তা জোরদার করছি। ঢাকার অভ্যন্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার, প্রবেশপথগুলোতে চেকপোস্ট কার্যক্রম চলছে। পাশাপাশি মোটরসাইকেলের প্রতি আমাদের বিশেষ নজরদারি থাকবে। অবৈধ মোটরসাইকেল যেন না চালিত হয় এবং এই নিয়ে কোনো নাশকতা বা এই ধরণের কর্মকাণ্ড যেন না করতে পারে সেক্ষেত্রে আমরা বিশেষ চেষ্টা করছি এবং লক্ষ্য রাখছি।"
তিনি আরও বলেন, "এর বাইরেও আমাদের নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম চলমান। অপরাধীদের অপতৎপরতা রুখতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।"
উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পাওয়া যায় মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে। এছাড়াও, কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
একই দিন রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তারা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে রাষ্ট্রীয় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর তিতাস-২৮ নং কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের জানান, "আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই জ্বালানি খাতের সরবরাহ ও চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি ঘাটতি রয়েছে। আমরা যে পরিকল্পনা নিয়েছি ২০৩০ এর মধ্যে জ্বালানি অবকাঠামো বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছি, পরিকল্পনা মাফিক কাজ শেষ করতে পারলে আমরা আশা করি সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি সুন্দরভাবে পূরণ করতে পারবে। এতে শিল্প, বিদ্যুৎ, গৃহস্থালি খাত যে সমস্যায় নিপতিত হয়েছে তা স্থায়ীভাবে সমাধান হবে।"
চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি (CCDC) কর্তৃক খননকৃত ৩৬০১ মিটার গভীরতার এই কূপ থেকে প্রতিদিন ১২ থেকে ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। মূসক ও আয়করসহ এতে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী এবং অতিথিবৃন্দ তিতাস-৩১ ও তিতাস-২৯ গভীর অনুসন্ধান কূপের খনন কাজ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি সচিব মো. জিয়াউল হক।
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধির ক্রমাগত প্রচেষ্টার অংশ হিসেবে "তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন" শীর্ষক প্রকল্পের আওতায় কূপসমূহ খননের জন্য সমন্বিত খনন ঠিকাদার প্রতিষ্ঠান CNPC Chuanqing Drilling Engineering Company Ltd. (CCDC), China- এর সঙ্গে গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত চুক্তির আওতায় তিতাস ২৮ নং কূপের খনন কার্যক্রম ১৫-১২-২০২৫ তারিখে শুরু হয়ে ১৯-০৬-২০২৬ তারিখে সমাপ্ত করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস) পদে জনবল নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন করার সময়সীমা আগামী ৫ অক্টোবর ২০২৬। সম্প্রতি ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু গুণাবলী হলো সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের প্রতি আগ্রহ।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকারের বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে একাধিক এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর কাজ করতে হবে।
পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস)
আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬।
আগ্রহী প্রার্থীদের ইউএস এম্বাসি ঢাকার ওয়েবসাইটের চাকরি সংক্রান্ত পেজের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ