ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, ঠিকাদার সরানোর আশ্বাস দিলেন


নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, ঠিকাদার সরানোর আশ্বাস দিলেন

নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে পাকা রাস্তা নির্মাণের কাজের জন্য বরেন্দ্র কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া পাকা রাস্তা থেকে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত ১ হাজার ৭৩০ মিটার সড়ক নির্মাণে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এদিকে, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোছা. পারুল জানিয়েছেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের সম্মুখীন হয়েছেন। তিনি একই সঙ্গে নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, সড়ক নির্মাণকাজে সিডিউল অনুযায়ী মানসম্মত ইটের খোয়া ও বালু ব্যবহারের কথা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না। এলাকাবাসী অভিযোগ করেছেন, এক নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। রাস্তার সাব-বেস ও বেস টাইপের কাজেও বালু ও খোয়া সঠিক অনুপাতে মেশানো হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

কোচড়া বাদলঘাটা গ্রামের শামসুল আলম মোল্লা মন্তব্য করেন, "ঠিকাদার রাস্তা করে চলে যাবেন, কিন্তু আমরাই এই রাস্তা ব্যবহার করব। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এতে সরকারের অর্থ অপচয় হবে।"

একই গ্রামের মহিদুল ইসলাম বলেন, "রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। সরকার প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে, পাকা হওয়ার পরও রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে।"

গ্রামের কান্তি কুমার সরকার জানান, "সরকারি কাজে ভালো মানের উপকরণ ব্যবহার করার কথা। কিন্তু এখানে এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। এ নিয়ে দুই গ্রামের মানুষেরই আপত্তি রয়েছে।"

অভিযোগের বিষয়ে বরেন্দ্র কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত মোছা. পারুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কাজ করতে গিয়ে আমি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছি। সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও বলেন, "ইটভাটার মালিকদের কারসাজির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি আগে যে ভাটা থেকে ইট নিয়েছিলাম, সেখান থেকে ইট নেওয়া বন্ধ করায় অন্য ভাটার মালিক ও স্থানীয় কিছু লোক উসকানি দিয়ে এ সমস্যা তৈরি করছে।"

এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভাগীয় প্রধান প্রকৌশলীর লিখিত অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া, এক ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া, এক ব্যক্তি গ্রেপ্তার

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবরকে ভুয়া বলে উল্লেখ করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো এবং পথচারীদের হেনস্তা করার অভিযোগে একটি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, অভিযুক্তকে দ্রুত আটক করে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছিল যে, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলা প্রতিহত করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই তথ্য সম্পূর্ণরূপে মিথ্যা।

মূলত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের একটি পুরোনো ভিডিওর ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে এই গুজব ছড়ানো হয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি মানসিক সমস্যায় ভুগে কাবা শরিফের কাছে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই ঘটনার আত্মঘাতী বোমা হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কর্তৃপক্ষ এ ধরনের গুজবে কান না দিতে এবং কেবল সরকারি সূত্র থেকে সঠিক তথ্য জানার জন্য অনুরোধ করেছে।

সূত্র: মিডলইস্ট মনিটর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর, ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ ডাউন লাইনে স্বাভাবিক হয়ে উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা হয়, এরপর ট্রেন চলাচল আবার শুরু হয়। এ ছাড়া, ঢাকা রেলওয়ে বিভাগ লাইনচ্যুতির ঘটনার তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময়, স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনার ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের একজন কর্মী আহত হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই রেলকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা সম্ভব হয়, ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল-ভারত ফুটবল ম্যাচসহ আজকের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ব্রাজিল-ভারত ফুটবল ম্যাচসহ আজকের খেলা

ব্যস্ত জীবনের প্রতিদিনের রুটিনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় এবং পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নেওয়া প্রয়োজন। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অনেকের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে, তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। এরপর ঠিক করুন, কখন কোন খেলায় আপনার নজর থাকবে।

এশিয়ান গেমসের ক্রিকেটে শনিবার (৩ অক্টোবর) ব্রোঞ্জপদকের ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচে ভারত ও পাকিস্তান লড়াই করবে। সন্ধ্যায় কলকাতায় প্রীতি ফুটবলে ভারতের প্রতিপক্ষ হবে ব্রাজিল।

এশিয়ান গেমস : ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা

সকাল ৬টা, সনি স্পোর্টস ১

ভারত-পাকিস্তান

সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস ১

এশিয়ান গেমস

বিভিন্ন খেলা

সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫

জাতীয় ক্রিকেট লিগ

ঢাকা–রংপুর

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

সিলেট–ময়মনসিংহ

সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

খুলনা–বরিশাল

সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম–রাজশাহী

সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

৩য় ওয়ানডে

ভারত-ওয়েস্ট ইন্ডিজ

বেলা ২-৩০ মি., স্টার স্পোর্টস ২

ফিফা আসিয়ান কাপ

হংকং-কম্বোডিয়া

বেলা ৩টা, টি স্পোর্টস

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

ভারত-ব্রাজিল

রাত ৮টা, সনি স্পোর্টস ২

উয়েফা নেশন্স লিগ

ফিনল্যান্ড-আলবেনিয়া

সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস ১

ক্রোয়েশিয়া-ইংল্যান্ড

রাত ১০টা, সনি স্পোর্টস ২

আইসল্যান্ড-বুলগেরিয়া

রাত ১০টা, সনি স্পোর্টস ৫

সুইজারল্যান্ড-স্লোভেনিয়া

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১

স্পেন-চেক প্রজাতন্ত্র

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২

উত্তর মেসিডোনিয়া-স্কটল্যান্ড

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে তুষারধসে ১৫ পর্বতারোহী সহকারীর মৃত্যু, ৮টি মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


নেপালে তুষারধসে ১৫ পর্বতারোহী সহকারীর মৃত্যু, ৮টি মরদেহ উদ্ধার

নেপালের হিমলুং শৃঙ্গের বেস ক্যাম্পে তুষারধসে অন্তত ১৫ জন নেপালি পর্বতারোহী সহকারীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্ধারকর্মীরা তুষার চাপা পড়া ক্যাম্প থেকে নতুন করে আটজনের মরদেহ উদ্ধার করেন।

শুক্রবার (২ অক্টোবর) নেপাল ন্যাশনাল মাউন্টেইন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান।

তুল সিং গুরুং জানিয়েছেন, গত রোববার ভোরে চীন সীমান্তের নিকটবর্তী ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং শৃঙ্গের বেস ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। সেখানে পরবর্তী পর্বতারোহণ অভিযানের প্রস্তুতি হিসেবে তাঁবু স্থাপন ও দড়ি বাঁধার কাজ করছিলেন নেপালি কর্মীরা।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার উদ্ধার করা মরদেহগুলো হেলিকপ্টারের মাধ্যমে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। নিখোঁজ একজনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় উদ্ধার অভিযান প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তুষারধসের সময় ক্যাম্পে কোনো বিদেশি পর্বতারোহী উপস্থিত ছিলেন না।

উদ্ধারকারী দলটি ১১ সদস্য নিয়ে অভিজ্ঞ গাইডসহ চার মিটারেরও বেশি গভীর বরফ খুঁড়ে তল্লাশি কার্যক্রম চালায়। বেস ক্যাম্পের তাঁবুগুলো তুষারের নিচে চাপা পড়েছিল। এর আগে রোববার দুই পর্বতারোহণ গাইড, সোমবার দুই কিচেন স্টাফ এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নেপালে অতীতে বড় ধরনের পর্বতারোহণ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন এবং ২০১৫ সালে ভূমিকম্পের কারণে এভারেস্ট এলাকায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে, গত ২৬ আগস্ট হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। জাতীয় দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে নতুন করে বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটি নেপালে অবস্থিত। দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পর্বতারোহণ ও ট্রেকিং পর্যটন। সাত হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয়ের লক্ষ্যে অভিযানে অংশ নেওয়া পর্বতারোহীদের কাছে হিমলুং একটি জনপ্রিয় গন্তব্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%