ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুটিতে পাওয়া গেল ব্লেড


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুটিতে পাওয়া গেল ব্লেড

বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতরে একটি ধারাল ব্লেড পাওয়া গেছে।

বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনা ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্কুলের ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার টিফিন দেওয়ার পরে প্রথম শ্রেণির এক ছাত্রী যখন রুটি ছিঁড়ে খেতে যায়, তখন সে ভেতরে একটি গোটা ধারাল ব্লেড দেখতে পায়। সেই ঘটনা সে তাৎক্ষণিকভাবে শ্রেণিশিক্ষককে জানায়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রী আলমতাজ গণমাধ্যমকে এই বিষয়টি জানায়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সাইফুন নাহার গণমাধ্যমকে বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি জানার পরেই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানান হয়েছে।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিজে স্কুলটি পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই: ডিএমপি কমিশনার

রাজধানী ঢাকায় অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদ্য প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্য-উপাত্তের মধ্যে কোন মিল নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসের পর্যবেক্ষণের ভিত্তিতে দাবি করেছেন যে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এসব মন্তব্য করেন।

তিনি বলেন, টিআইবির প্রতিবেদনে রাজধানীতে অপরাধ বৃদ্ধির যে চিত্র উপস্থাপন করা হয়েছে, তা পুলিশের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পুলিশ জরিপ এবং মাঠ পর্যায়ের পর্যবেক্ষণের দ্বারা ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

কমিশনার জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইউনিফর্ম পরিহিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরাও ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছেন। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেছেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও মানসিক সুস্থতার বিষয়েও যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। দায়িত্ব পালনের চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের কাছে আহ্বান জানান, যদি তারা ব্যক্তিগত বা পারিবারিক কারণে মানসিক চাপে থাকেন, তবে সেটি গোপন না রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা নেবেন।

সম্প্রতি পুলিশ সদস্যদের আত্মহত্যার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত সমস্যাগুলি অনেক সময় মানসিক চাপের কারণ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দেন।

এ ছাড়া, তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানার অবকাঠামোগত উন্নয়ন কাজও চলমান রয়েছে। থানাগুলোর অফিসার্স মেস এবং ফোর্স ব্যারাক আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে পুলিশ সদস্যদের উন্নত কর্মপরিবেশ ও আবাসন সুবিধা নিশ্চিত করা যায়।

শাহবাগ থানার পরিদর্শনে তিনি থানার সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কেও খোঁজ-খবর নেন এবং জনসেবামুখী পুলিশিংকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁওড়ে ভেসে উঠল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


বাঁওড়ে ভেসে উঠল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

যশোরে নিখোঁজের দুই দিন পর এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মনিরামপুর উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহাসিন মোল্লা (২৩) উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্লার ছেলে। গত মঙ্গলবার তিনি সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তার ইঞ্জিনচালিত ভ্যান ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ে ফেলে দেয়। পরে মরদেহটি ভেসে এসে রামপুর ঘাটের একটি বাঁশঝাড়ে আটকে যায়। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

নিহতের বড় ভাই মিলন মোল্লা বলেন, মঙ্গলবার বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার আগে শয়লা বাজারে তার সঙ্গে আমার শেষ দেখা হয়। তখন সে আমাকে বলে, ‘বড় ভাড়া ধরে আসি’। এরপর তার আর কোনো খোঁজ পাইনি।

তিনি আরও বলেন, বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে মহাসিনের মরদেহ ভেসে থাকার খবর পাই।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, বাঁওড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত ভ্যানটি এখনও উদ্ধার হয়নি।

তিনি আরও বলেন, মরদেহ ফুলে গেছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটির নিচে চাপা পড়া শ্রমিককে ৯৯৯-এর সহায়তায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


মাটির নিচে চাপা পড়া শ্রমিককে ৯৯৯-এর সহায়তায় উদ্ধার

নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় প্রায় ২০ ফুট গভীর গর্তে মাটি ধসে আটকে পড়া এক শ্রমিককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোনকলের পরে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২২ জুলাই) রাত ৮টা ৫৭ মিনিটে বেলাবো থানার বাড়িচা কুকুরমারা এলাকার শান্তিপুরে হারুন মিয়ার বাড়িতে সেফটি ট্যাংক খননের সময় এক শ্রমিক মাটি ধসে ২০ ফুট গভীরে আটকা পড়েন। পরে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে দ্রুত উদ্ধারের সহায়তা চান।

খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানানো হয়। এ সময় ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কল টেকার কনস্টেবল উজ্জ্বল মিয়া। উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান।

সংবাদ পেয়ে নরসিংদী ও বেলাবো ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডিএম শিমুল মোহাম্মদ রাফির নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। পরে এক্সকাভেটরের সাহায্যে মাটি সরিয়ে প্রায় ২০ ফুট গভীর থেকে মোশারফ হোসেন (৪০) নামে ওই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোশারফ হোসেন নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন সময় নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন সময় নির্ধারণ

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলাটির জন্য তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ ওই দিনে প্রতিবেদন দাখিল করতে সক্ষম হননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন তারিখ ৩০ আগস্ট নির্ধারণ করেন।

এ সম্পর্কিত বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

এর আগে, ২০ মে সালমান শাহর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন যাতে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চাওয়া হয়েছিল। ২৪ মে, আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন এবং ময়নাতদন্তের জন্য অনুমতি প্রদান করে।

পরে, ওই আদেশ বাতিল চেয়ে বাদীপক্ষ আবেদন করলে আদালত ওই আবেদনটি নথিভুক্ত করে।

২২ জুন, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিরূপণের জন্য তার দেহাবশেষ উত্তোলনে সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা নথিভুক্ত করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু বরণ করেন। ওই সময়ে তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরে, ১৯৯৭ সালের ২৪ জুলাই, তিনি অ্যাসিডের মাধ্যমে হত্যার অভিযোগ তুলে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন করেন। আদালতের নির্দেশে সিআইডি অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগও তদন্ত করে। ১৯৯৭ সালের ৩ নভেম্বর, সংস্থাটি আদালতে চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে, এবং ২৫ নভেম্বর আদালত ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে।

তবে সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমান শাহের বাবা রিভিশন মামলা করেন। তাঁর মৃত্যুর পর মামলাটি পরিচালনা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। শেষ পর্যন্ত আদালত বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে ঘটনাটি হত্যামামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ প্রসঙ্গে, রাজধানীর রমনা থানায় সালমান শাহের স্ত্রী সামীরা হক, তাঁর মা লতিফা হক লিও (লুসি), অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%