০৫:৫৫ পি.এম
লালমনিরহাটে সকালে হাঁটতে বের হওয়ার পর সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন ফজিলা বেগম ও জমিলা বেগম নামের দুই নারী।
শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলা বেগম ও জমিলা বেগম সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তফি ধুমেরকুটি এলাকার বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বের হন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন