ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিসাইল হামলায় সৌদি আরবে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি হাফেজ নিহত


মিসাইল হামলায় সৌদি আরবে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি হাফেজ নিহত

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার সময় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।

এ ঘটনা ঘটে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে।

নিহত নাসরুল্লাহ হচ্ছেন ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ফলে ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের ৪ জন, বাংলাদেশের ২ জন, এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের ১ জন করে নাগরিক।

হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি জানিয়েছেন, ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সবুজ মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


বিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সবুজ মিয়ার মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত সবুজ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১১ অক্টোবর) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত সবুজ মিয়া উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট বিকেলে দূর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি বসানোর বিষয়ে গ্রামের জাহাঙ্গীর আলম ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের সবুজ মিয়াসহ তার লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। অপর পক্ষেরও কয়েকজন আহত হন।

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত সবুজ মিয়াকে চিকিৎসার জন্য মমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এ ঘটনায় সবুজ মিয়ার পক্ষ থেকে আনিছুর ইসলাম ইমন বাদী হয়ে প্রতিপক্ষের জাহাঙ্গীর আলমসহ ১৩ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা করেন। অপরদিকে, অপর পক্ষের লোকজনও থানায় মামলা দায়ের করেন। একই ঘটনায় দুপক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে থানায়। তবে উভয় মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন।

মোহনগঞ্জ থানার ওসি বলেন, "ওই দুই ঘটনায় দুই পক্ষই মামলা করেছেন। আসামিরা সবাই আদালত থেকে জামিন নিয়েছেন। সবুজ মিয়ার মৃত্যুর ঘটনায় আগের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হবে। পরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাস বিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


সন্ত্রাস বিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা

ডিবি পুলিশ সন্ত্রাস বিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনের আওতায় অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারটি ঘটে রবিবার (১১ অক্টোবর) রাতে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগশাজসের তথ্য পুলিশ পেয়েছে। তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব এলাকায় ১২ অক্টোবর টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


যেসব এলাকায় ১২ অক্টোবর টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জয়পুরহাটের বেশ কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রোববার (১১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বিহারীপাড়া, মহিলা কলেজ, কাপড়পট্টি, মৌসুমী মার্কেট, ধানমন্ডি, ইরাক নগর, কৃষি অফিস, গোরস্তান রোড, সুফিয়ান ঠিকাদার বাড়ি, শহিদ জিয়া কলেজ, পৌর কমিউনিটি সেন্টার, পাচুর রোড, শামশুল হাজীর ডিপ, পাগলির মোড়, এতিমখানা রোড, মাদারগঞ্জ, টুকুর মোড়, সুপারি ডোবা, পারুলিয়া, বামনপুর চারমাথা এবং হেলকুন্ডা রোডসহ আশপাশের এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানায়, যদি নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.)-কে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে।

পুলিশ ও ডিবি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনশৃঙ্খলা পরিপন্থী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলাটির তদন্তের প্রক্রিয়ার অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযানে নেমে আসামির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করেছে।

সূত্র জানিয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%