প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.)-কে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে।
পুলিশ ও ডিবি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনশৃঙ্খলা পরিপন্থী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলাটির তদন্তের প্রক্রিয়ার অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযানে নেমে আসামির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করেছে।
সূত্র জানিয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন