০৪:৪৬ পি.এম
ঠাকুরগাঁওয়ে একটি বহুল আলোচিত বাকপ্রতিবন্ধী শিশুকে নির্যাতন ও ধর্ষণ মামলায় আদালত আব্দুল মমিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সময়ে আদালত তাকে জরিমানা দিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) ঠাকুরগাঁওয়ের সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনতাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালে ধর্ষণের অভিযোগে জেলার রাণীশংকৈল থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিত শিশুর মা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এই রায় দিয়েছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আদালত সূত্রে জানানো হয়েছে, রায়ে মামলার ১ নম্বর আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি প্রদান করেছেন। পাশাপাশি, তাকে দুই লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানার এই টাকা ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে দেয়ার নির্দেশ আদালত দিয়েছে।
অন্যদিকে মামলার অপর আসামি এরশাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন