১১:৫২ পি.এম
লেবাননের দক্ষীণাঞ্চলে শুক্রবার একটি পিকআপ ট্রাকের উপরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় দুজন আহত হয়েছে বলে জানা যায়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য প্রকাশ করেছে। খবরটি দেওয়া হয়েছে আলজাজিরার বরাতে।
সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে নাবাতিয়েহ জেলার চুকিন ও কফার দাজ্জাল শহরের কাছাকাছি আবর্জনা নামানোর সময় ড্রোনটি ওই পিকআপ ট্রাকটিতে আঘাত করে। ঘটনাস্থলে আহত দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। পাশাপাশি, মারজায়ুন জেলার সীমান্তবর্তী খিয়ামে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। একাধিক বিস্ফোরণের শব্দ সারারাত ধরে শুনা গেছে, যা আশপাশের এলাকাকে কাঁপিয়ে তুলেছে বলে জানায় ওই সংস্থা।
এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাপ্রধান রোডলফ হাইকালের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা সম্পর্কে আলোচনা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্টের অফিসের থেকে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রেসিডেন্টের কার্যালয় একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলি হামলা চলমান থাকায়, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করেন দুটি শীর্ষ কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকায় উদ্ভূত পরিস্থিতি এবং সম্ভাব্য করণীয় বিষয়েও আলোচনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন