ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাংবাদিক কামাল পারভেজকে হুমকি, সিটিআরএনের নিন্দা


চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাংবাদিক কামাল পারভেজকে হুমকি, সিটিআরএনের নিন্দা

চট্টগ্রামে চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার হুমকির ঘটনা নিয়ে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সিটিআরএন নেতাদের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "একজন পেশাদার সাংবাদিককে ভয়ভীতি দেখানো শুধুমাত্র একজন ব্যক্তিকে হুমকি দেওয়া নয়। এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।" তারা আরও বলেন, "যে সাংবাদিক সত্য তুলে ধরার দায়িত্ব পালন করেন, তাকে হুমকির মুখে ফেলার অর্থ পুরো গণমাধ্যমকে নীরব করার চেষ্টা।"

নেতারা সিটিআরএন এর পক্ষ থেকে জানান, "হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার দিন শেষ। সাংবাদিকরা জনগণের কাছে দায়বদ্ধ। সত্য প্রকাশের এই দায়িত্ব থেকে কোনো ভয়ভীতি তাদের সরাতে পারবে না।" তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, হুমকির ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সিনিয়র সাংবাদিক কামাল পারভেজসহ চট্টগ্রামের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বিবৃতিদাতাদের মধ্যে সংগঠনের আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ, এবং সদস্যরা আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, তামিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন অন্তর্ভুক্ত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ

হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। চিকিৎসকদের মতে, হৃদরোগের কারণে তার মৃত্যু ঘটেছে।

বুধবার (৭ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে এবং ৬ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এটি জানা গেছে যে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজীব আল রশিদকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজীব আল রশিদের জানাজা বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ালটনে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ওয়ালটনে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যারে বিএসসি

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের Git এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের আদর্শ কার্যপদ্ধতি বা প্র্যাকটিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৯ থেকে ৩৬ বছর

অভিজ্ঞতা: ৪-৬ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ২৫ বছর বয়সী নার্সের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ২৫ বছর বয়সী নার্সের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখে সেলাই করা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী রাকিবুল ইসলাম।

বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক অরবিন্দের মাধ্যমে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়। পরিবারের অভিযোগ, ওই অস্ত্রোপচারের পর বিথী আক্তারের পেটে গজ রেখে সেলাই করা হয়েছিল।

এরপর থেকে বিথী শারীরিক নানা জটিলতায় ভুগতে থাকেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

চার মাস নিজের নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরার তো দূরের কথা, সন্তানকে কোলে নেওয়া কিংবা দুধ খাওয়ানোর মতো অবস্থাতেও নেই তিনি। তার ছোট্ট সন্তান মায়ের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে।

পরিবারের অভিযোগ, গত ৬ মে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিথী আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, অস্ত্রোপচারের সময় সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলার কারণে তার পেটের ভেতর গজ থেকে যায়। এরপর থেকেই তার শরীরে তীব্র যন্ত্রণা ও দীর্ঘ জটিলতা শুরু হয়।

শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে, প্রথম অস্ত্রোপচারের প্রায় দুই মাস পর তাকে আবারও বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়। পরে পেটের নাড়িতে তীব্র জটিলতা দেখা দেওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসাধীন থাকতে হয় এবং বাইপাস সার্জারিসহ একাধিক জটিল চিকিৎসা নিতে হয়। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে একসময়ের ৬১ কেজি ওজনের সুস্থ বিথী আক্তারের শারীরিক ওজন বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ৩৮ কেজিতে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা গণমাধ্যমকে জানান, বিথীর মৃত্যুর খবরটি আমি শুনেছি, এটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে বিথীর বাচ্চাকে দেখতে জেলা প্রশাসক গেছেন। আমিও তার বাড়িতে বাচ্চাকে দেখতে দুইবার গিয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে একাধিক পদে চাকরির আবেদন করার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নিউইয়র্কে একাধিক পদে চাকরির আবেদন করার সুযোগ

নিউইয়র্ক সিটিতে সরকারি চাকরি, পাবলিক স্কুল এবং বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে আবেদন করার সুযোগ এখনো বিদ্যমান।

বুধবার (৭ অক্টোবর) সরকারি চাকরির পোর্টাল, নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যারিয়ার পেজে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সক্রিয় রয়েছে। এর মধ্যে রয়েছে কারেকশন অফিসার, পুলিশ কমিউনিকেশনস টেকনিশিয়ান, স্কুল এইড এবং রিটেইল ও ফুড সার্ভিস খাতের চাকরিগুলি।

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বা ডিসিএএসের তথ্য অনুযায়ী, কারেকশন অফিসার পদে পরীক্ষা নম্বর ৭৩০২-এর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে ২৭ অক্টোবর পর্যন্ত। এই পরীক্ষায় আবেদন ফি নির্ধারণ করা হয়নি। প্রার্থীদের যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। নিউইয়র্ক সিটির কারেকশন ফ্যাসিলিটিতে নিরাপত্তা রক্ষা, বন্দিদের তত্ত্বাবধান এবং বিভিন্ন দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এই পদের প্রধান দায়িত্বের অন্তর্ভুক্ত।

পুলিশ কমিউনিকেশনস টেকনিশিয়ান পদেও আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষা নম্বর ৭৩০৭-এর জন্য আবেদন করার শেষ সময় ১৩ অক্টোবর। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এই পদে নিয়োগপ্রাপ্তরা মূলত ৯১১ কল গ্রহণ, জরুরি তথ্য সংগ্রহ এবং পুলিশ রিসোর্স ডিসপ্যাচের মতো দায়িত্ব পালন করেন। এই পদের বর্তমান প্রারম্ভিক বেতন বছরে ৫১ হাজার ৭৯০ ডলার। আবেদন ফি ৬৮ ডলার হলেও নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীরা ফি মওকুফের সুযোগ পেতে পারেন।

ডিসিএএসের চলমান ওপেন কম্পিটিটিভ পরীক্ষার তালিকায় আরও কয়েকটি পদ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পুলিশ অফিসার এবং নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালসের স্পেশাল অফিসার পদও রয়েছে। যোগ্যতা ও আবেদনের সময়সীমা পদভেদে আলাদা হওয়ায় আবেদন করার আগে সংশ্লিষ্ট নোটিস অব এক্সামিনেশন ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি চাকরির পাশাপাশি নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসেও স্কুলভিত্তিক বিভিন্ন পদে নিয়োগ চলছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ডের বিভিন্ন স্কুলে স্কুল এইডসহ একাধিক পদ তালিকাভুক্ত রয়েছে।

ব্রঙ্কসের ইস্ট ব্রঙ্কস একাডেমি ফর দ্য ফিউচারে স্কুল এইড পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীর হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি থাকা বাধ্যতামূলক নয়। তবে ভালো উপস্থিতির রেকর্ড, সময়ানুবর্তিতা, স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীদের সঙ্গে কাজ করার সক্ষমতা এবং শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বশীলভাবে কাজ করার যোগ্যতা থাকতে হবে।

এই স্কুল এইড পদে সাধারণত শিক্ষকদের অশিক্ষণমূলক কাজে সহায়তা, শিক্ষার্থীদের প্রবেশ ও ছুটির সময় তদারকি, লাঞ্চরুমে শৃঙ্খলা বজায় রাখা, বই ও শিক্ষা উপকরণ বিতরণ এবং সাধারণ ক্লারিক্যাল কাজে সহায়তার মতো দায়িত্ব পালন করতে হয়। কাজের সময় স্কুলভেদে ভিন্ন হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন ন্যূনতম চার ঘণ্টা এবং সপ্তাহে পাঁচ দিন কাজের সুযোগ রয়েছে। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন নেওয়া হতে পারে এবং নির্বাচিত প্রার্থীদের ফিঙ্গারপ্রিন্ট ও ব্যাকগ্রাউন্ড চেকের মধ্য দিয়ে যেতে হবে।

বেসরকারি খাতেও নিউইয়র্ক সিটিতে নিয়োগ কার্যক্রম চলছে। বুধবার সকালে ম্যানহাটনের ১০১ লিবার্টি স্ট্রিটে ইটালি ডাউনটাউনে নতুন ইটালি ক্যাফের জন্য ওপেন হায়ারিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি টিম মেম্বার, প্রেপ কুক এবং ক্যাফে লিড পদে কর্মী নিচ্ছে।

ইটালির প্রকাশিত তথ্য অনুযায়ী, টিম মেম্বার পদে ঘণ্টায় ১৭ থেকে ১৮ ডলার এবং টিপস, প্রেপ কুক পদে ঘণ্টায় ১৭ থেকে ১৯ ডলার এবং ক্যাফে লিড পদে ঘণ্টায় ২২ থেকে ২৫ ডলার পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির নিউইয়র্ক ক্যারিয়ার পেজে বর্তমানে আরও বেশ কিছু পদে আবেদন নেওয়া হচ্ছে।

রিটেইল খাতেও নিয়োগ রয়েছে। ওয়েগম্যানসের নিউইয়র্ক সিটি লোকেশনে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, ফুড সার্ভিস ওয়ার্কার, ডিশওয়াশার, সুশি কুক, লাইন কুক এবং স্টোর সিকিউরিটি স্পেশালিস্টসহ বিভিন্ন পদের বিজ্ঞপ্তি সক্রিয় রয়েছে। কিছু পদের ক্ষেত্রে পার্ট টাইম এবং কিছু ক্ষেত্রে ফুল টাইম কাজের সুযোগ রয়েছে।

চাকরিপ্রার্থীদের জন্য নিউইয়র্ক সিটির ওয়ার্কফোর্স১ ক্যারিয়ার সেন্টারও বিনামূল্যে সহায়তা প্রদান করে। এখানে চাকরি খোঁজা, ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে সহায়তা পাওয়া যায়। নিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন এজেন্সির চাকরির জন্য সরকারি জব পোর্টাল এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ডিসিএএসের আলাদা আবেদন ব্যবস্থা রয়েছে।

চাকরির বিজ্ঞপ্তির সংখ্যা ও স্ট্যাটাস দ্রুত পরিবর্তিত হতে পারে। ফলে আবেদনকারীদের নির্দিষ্ট পদের ডেডলাইন, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বেতন এবং অন্যান্য শর্ত যাচাই করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন জমা দেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%