ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর ম র দেহ উদ্ধার করা হয়েছে


রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর ম র দেহ উদ্ধার করা হয়েছে

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ : রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস থেকে পাঁচজন বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বসনিয়ার নাগরিক। রোববার রুশ কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে কর্তৃপক্ষ জানায়, সাত সদস্যের একটি পর্বতারোহী দলের মধ্যে প্রাথমিকভাবে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল এবং আরও তিনজনের সন্ধান পাওয়ার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানায়, ‘তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২৪ জুলাই সাত বিদেশি পর্বতারোহীর একটি দল মাউন্ট এলব্রুসে আরোহণ করছিল। পরদিন সন্ধ্যায় আবহাওয়ার দ্রুত অবনতি ঘটলে দলটি তাদের নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যায়।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিবৃতিতে বলা হয়েছে, দলের একজন সদস্য নিচে নেমে এসে কর্তৃপক্ষকে জানান, ‘৫ হাজার ১০০ মিটার উচ্চতায় দলের দুজন সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।’

পরে উদ্ধারকারীরা আরও একজন জীবিত পর্বতারোহীকে খুঁজে পান। একই সাথে, আরও তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়। বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং তিনি এ ঘটনার বিষয়কে ‘একটি বড় ধরনের ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রাবি শিক্ষার্থীকে পদ্মায় ফেলে দেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১১:২৯ এম


প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রাবি শিক্ষার্থীকে পদ্মায় ফেলে দেওয়ার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হওয়ার পর ছুরি ও অস্ত্রের ভয় দেখানো এবং পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দিয়ে শিক্ষার্থীটি লিখিত অভিযোগে এই তথ্যগুলো তুলে ধরেন।

অভিযুক্ত মহসিন আলম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী। ভুক্তভোগী শিক্ষার্থীও একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত ২২ জুলাই থেকে অভিযুক্ত মহসিন আলম ভুক্তভোগীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত এবং হয়রানি করতে শুরু করেন। এক পর্যায়ে তিনি প্রেমের প্রস্তাব দেন। তবে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও মহসিন আলম বিরত না থেকে পুনরায় ভুক্তভোগীকে চাপ দিতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়েছে, রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে অভিযুক্ত মহসিন ভুক্তভোগীকে জোরপূর্বক পদ্মা নদীর পাড়ে নিয়ে যান এবং আবার প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী যখন পুনরায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন, তখন অভিযুক্ত একটি ছুরি বের করে তাকে ভয় দেখান এবং তার কাছে পিস্তল রয়েছে বলেও হুমকি প্রদান করেন।

ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, ভয়ে কান্নাকাটি শুরু করায় অভিযুক্ত তাকে মেসের দিকে নিতে সম্মত হন। তবে পথিমধ্যে রুয়েট এলাকা থেকে আবারও পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে তাকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। দীর্ঘ সময় কান্নাকাটির পর তাকে মেসে পৌঁছে দেওয়া হয়। এরপর অভিযুক্ত ফোন করে আত্মহত্যার কথাও বলেন। এ ছাড়া অভিযুক্তের এক সহযোগী তাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত মহসিন আলমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সাড়া দেননি।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী মন্তব্য করেন যে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাই করা উচিত। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে তদন্তের আগে কাউকে দোষী বা নির্দোষ হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা যাবে না। এছাড়া তিনি উল্লেখ করেন যে, অভিযুক্ত শিক্ষার্থী নিয়মিত কর্মসূচি পালন করেন না বা সক্রিয় কর্মী হিসেবে পরিচিত নন। অভিযোগের বিষয়টি নিয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, সংস্কৃত বিভাগের একজন নারী শিক্ষার্থীর কাছ থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় অভিযুক্তকে ডাকা হয়েছে এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুর সীমান্তে সামিরুল হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ এম


দৌলতপুর সীমান্তে সামিরুল হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ তেকালা পশ্চিমপাড়ার বাসিন্দা ৬৫ বছরের সামিরুল শাহ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামী মন্টু শেখকে প্রযুক্তির সহায়তায় আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটক হওয়া মন্টু শেখকে রোববার দুপুরের দিকে মাদারীপুর জেলার রাজৈর থানার ইশিবপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনার পর তাকে দৌলতপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, মন্টু শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলের নিকট থেকে। নিহত সামিরুল শাহের ছেলে আবু সাইদ বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়ের করার পর, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নির্দেশে পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান সন্দেহভাজন মন্টুকে শনাক্ত ও আটক করার কাজে সফল হয়। হত্যাকাণ্ডের মাত্র একদিনের মধ্যেই প্রধান সন্দেহভাজনকে আটক করা এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধারকে পুলিশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। তদন্ত শেষে মন্টু শেখকে আদালতে সোপর্দ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ আরও জানায়, সামিরুল শাহ হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডটি মূলত ব্যবসায়িক টাকা পয়সা লেনদেনের সাথে সম্পর্কিত। এছাড়াও, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটাও খতিয়ে দেখছে দৌলতপুর থানা পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ ভারতে যে রেলপথ নির্মাণে ঝরেছিল ২৪ হাজার প্রা ণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১১:৫১ এম


ব্রিটিশ ভারতে যে রেলপথ নির্মাণে ঝরেছিল ২৪ হাজার প্রা ণ

উনিশ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে কাঁচা তুলার গুরুত্ব অতিশয় ছিল, যা তখনকার সময়ে ‘সাদা সোনা’ নামে পরিচিত ছিল। ভারতের মুম্বাই, সোলাপুর এবং নাগপুরের মতো বড় সুতি উৎপাদনকারী অঞ্চলগুলোর সঙ্গে ডেকান মালভূমিতে সরাসরি যাতায়াতের প্রধান বাধা ছিল দুর্গম সহ্যাদ্রি পর্বতমালা বা ভোর ঘাট। এই বাণিজ্যিক পথে সুবিধা সুবিধা আনতে এবং মুম্বাইয়ের সঙ্গে পুনে, কলকাতা, মাদ্রাজ ও দিল্লির সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পাহাড় কেটে রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়।

১৮৫২ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে’র চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জেমস জন বার্কলে দীর্ঘ চার বছর ধরে জরিপ চালিয়ে এবং ৩ হাজার মানচিত্র প্রস্তুত করে ভোর ঘাটের জটিল পথটি চূড়ান্ত করেন। প্রকল্পটির পরিধি ছিল বিশাল এবং এতে ২৫টি সুড়ঙ্গ, ৮টি খিলানযুক্ত ভায়াডাক্ট এবং হাত দিয়ে প্রায় ৫ কোটি ৪০ লাখ ঘনফুট খাড়া পাথর কাটার মতো কঠিন কাজ অন্তর্ভুক্ত ছিল।

১৮৫৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা হয়। কাজ সম্পন্ন করতে গিয়ে বার্কলে অসুস্থ হয়ে একপর্যায়ে ইংল্যান্ডে ফিরে যান। পরবর্তীতে নির্মাণের দায়িত্ব নেন ঠিকাদার উইলিয়াম ফ্যাভিয়েল, যার অধীনে কাজের পরিবেশ এবং শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতনের নানা চিত্র সামনে আসে। খাড়া পাহাড়ে সাধারণ সরঞ্জাম নিয়ে কাজ করেছেন ২৫ থেকে ৪২ হাজার শ্রমিক, যাদের মধ্যে একটি বড় অংশ ছিল নারী ও শিশু।

ম্যালেরিয়া, কলেরা, খাড়া পাহাড় থেকে পড়ে যাওয়া এবং খনির বিস্ফোরণের মতো দুর্ঘটনায় প্রকল্পের আট বছরের মধ্যে আনুমানিক ২৪ হাজার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। ১৮৫৯ সালে মাসের পর মাস বকেয়া মজুরি না দেওয়ায় এবং পরে তা অর্ধেক করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে শ্রমিকেরা, ফলস্বরূপ সেখানে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে মিস্টার কারেন নামের এক ব্রিটিশ পরিদর্শক নিহত হন।

পরবর্তীতে নতুন ঠিকাদার সলোমন ট্রেডওয়েল কলেরায় মারা গেলে, তার স্ত্রী অ্যালিস ট্রেডওয়েল প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেন। অবশেষে বহু অনিশ্চয়তা পেরিয়ে ১৮৬৩ সালের এপ্রিলে ভোর ঘাট রেলপথের নির্মাণ কাজ সমাপ্ত হয়। বোম্বাইয়ের তৎকালীন গভর্নর স্যার বার্টল ফ্রেরে এটিকে ভারতের ‘রেল যুগের সূচনা’ হিসেবে ঘোষণা করলেও, এ ইতিহাসটা হাজার হাজার ভারতীয় শ্রমিকের রক্ত এবং ঘামে লেখা হয়েছিল, যাদের অবস্থান রয়ে যায় অনালোচিত এবং উপেক্ষিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন সাবেক ছাত্রদল নেতা

লক্ষ্মীপুরে গতির বেপরোয়া ডাম্প ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভোরে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চৌধুরী রুবেল (৩০) লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এবং তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের ফারুক হোসেন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। একটি দ্রুতগতির ডাম্প ট্রাক শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে তার অটোরিকশাটিকে চাপা দেয়। এই ঘটনায় রুবেলের হাত, পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না জানান, সাবেক ছাত্রদল নেতা রুবেল ডাম্প ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ গণমাধ্যমকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি বলেন, আহত সাবেক ছাত্রদল নেতা ঢাকায় মারা গিয়েছেন বলে শুনেছি।

তিনি আরও বলেন, এই ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%