০৪:০৩ এম
আজ সোমবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরিশাল মিছিলের নগরী পরিণত হয়েছে। গত চার দিন ধরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করছিলেন। আজও সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে নগরীতে আসেন। এসব কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল সদর রোড। স্লোগানের মাধ্যমে দলের নেতা-কর্মীরা তাঁদের আনন্দ প্রকাশ করেন।
তাঁরা প্রত্যাশা করছেন, প্রধানমন্ত্রীর আগমনে বরিশালের উন্নয়ন হবে। সকালে জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন দলের কার্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পরে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার এমপির নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। একযোগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে নগরে একটি র্যালিও বের হয়। দুপুর ১২টার পর জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিল-পরবর্তী সমাবেশের সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক আবুল হোসেন এমপি।
মিছিলে উপস্থিত ছিলেন সদস্যসচিব আবুল কালাম শাহিন। বেলা সাড়ে ১২টায় সরওয়ারের নেতৃত্বে বের হওয়া মিছিলে নগরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার নেতা-কর্মীরা যোগদান করেন। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, মীর জাহিদুল কবির, সৈয়দ আকবর ও ফারহানা তিথি প্রমুখ।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন