১১:০৬ পি.এম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা নিয়ে অভিযোগ উঠেছে। জানা যায়, অজ্ঞাত পরিচয়ে এই হ্যাকিং চেষ্টা চলমান রয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা ও সরকারের প্রতিমন্ত্রী নিশ্চিত করে লেখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত ৩ দিন ধরে আমার ফেসবুক, What’s App ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।’
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এর আগের একটি স্বতন্ত্র পোস্টে, তিনি নিজের নাম ভাঙিয়ে অপকর্ম করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, ‘আমার নাম ব্যবহার করে অনিয়ম, অপকর্ম করে পার পাবার সুযোগ নেই। দশমিনা এক্সপ্রেস নামে গলাচিপা, দশমিনা, বাউফল রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ক্ষতিগ্রস্তরা এদের বিরুদ্ধে মামলা করুন। এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং মামলা করলে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন