১১:০৯ পি.এম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ সহসভাপতি শফিউর রহমান কবির মুন্সীসহ ৪০ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এই ঘোষণা তারা দিয়েছেন সোমবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে যেখানে লিখিত বক্তব্য পাঠ করেন শফিউর রহমান ফরিদ মুন্সী।
শফিউর রহমান জানান, তার এবং সঙ্গী ৪০ জন নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পদত্যাগকারী অন্য নেতারা হলেন- মফিজুর রহমান, শহিদুল ইসলাম সাবু, আবুজারা কাজী, কামরুল মুন্সি, রন্তন শেখ, মানিক মুন্সি, সজিব মুন্সি, মুজাফর হোসেন, আসাদুজ্জামান, রাকিব শেখ, বদ্দীন শেখ, আবুবকর মুন্সী, আজিবার শেখ, মো. বাদল শেখ, রওশন আলী, রিপন শেখ, আ. হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিচ শেখ, জাকের আলী, তৈয়াবুর সরদার, সহীদ শেখ, আস্বাস আলী, রুহল আমীন, টিটুল মুন্সি, সলেমান ফকির, ফিরোজ ফকির, লায়েক উদ্দিন, আলামিন মুন্সি, কাবুল হোসেন, মনির মুন্সী, অহেদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ কাজি, রাঙ্গু, আলাল মুন্সি, আবুল হাসান ঝন্টু, আজমল ইসলাম, রুকু মিয়া ও সাখায়েত মিয়া।
লিখিত বক্তব্যে শফিউর রহমান আরো জানান, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন, কিন্তু আজ থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি এবং পদত্যাগকারী নেতারা আর সম্পৃক্ত থাকবেন না।
পদত্যাগকারী নেতাকর্মীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এর আগে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অন্তত ৫১ নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ এবং সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজনকৃত সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন যে, আজ থেকে তাদের আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন