০৫:৫৩ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রথমবারের মতো ‘ঢাকা উৎসব’ উদযাপন করতে যাচ্ছে। ১ আগস্ট লালবাগ কেল্লায় ‘ঢাকা উৎসব’ এর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনে ‘ঢাকা উৎসব’ আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। উৎসবকে ঘিরে থাকবে নানা আয়োজন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
দল-মত নির্বিশেষে সবাইকে এই উৎসবে অংশ নেয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ঐতিহ্যকে ধারণ করেই একটি আধুনিক ও সমৃদ্ধ ঢাকা গড়ে তুলতে চায় সিটি করপোরেশন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন