ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভা/রত হা/দি হ/ত্যা/র আসামিদের নিয়ে নতুন বার্তা দিল


ভা/রত হা/দি হ/ত্যা/র আসামিদের নিয়ে নতুন বার্তা দিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয় নিয়ে ভারত নতুন বার্তা প্রদান করেছে। একইসাথে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকার অনুরোধের সম্পর্কে আপডেটও জানানো হয়েছে দিল্লি থেকে।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের প্রতিষ্ঠিত কার্যপ্রণালি অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হওয়ার এক দিনপর ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ এবং আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার বিষয়ে কথাও উল্লেখ করেন জয়সওয়াল।

তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে।

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


সরকার ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনা-কল্পনা করার কিছু নেই।

তার এই সফর ভারত-বাংলাদেশের প্রতিরক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এটা জল্পনার কিছু নেই। হয়তো তার সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে  ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

সংবাদ সম্মেলনে দেশের বাইরে থাকা কার্যক্রম নিষেধিত আওয়ামী লীগের নেতাকর্মী এবং পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পালিয়ে থাকা ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব আল হাসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাকে নষ্ট-পচে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করেন তথ্যবিষয়ক উপদেষ্টা।

জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটার নতুন শক্তিশালী এআই মডেলে থাকবে এমন ফিচার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


মেটার নতুন শক্তিশালী এআই মডেলে থাকবে এমন ফিচার

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নতুন ওপেন-ওয়েট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে। ৩ হাজার কোটি প্যারামিটারযুক্ত এই মডেলটি সরাসরি কম্পিউটারে চালানো সম্ভব। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী এআই এজেন্ট তৈরি করতে সক্ষম। ফলে এআই এজেন্ট তৈরিতে সবসময় ক্লাউড সার্ভারের ওপর নির্ভর করতে হবে না।

মেটার তথ্যমতে, মিউজ গ্লিমারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটারে চালানো সম্ভব। প্রচলিত অনেক বড় এআই মডেলে ব্যবহারকারীর অনুরোধ ইন্টারনেটের মাধ্যমে ডেটা সেন্টারে পাঠানো হয়। তবে মিউজ গ্লিমার স্থানীয়ভাবে কাজ করতে পারায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও সুরক্ষিত রাখা সম্ভব হবে। পাশাপাশি, ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট কিছু কাজ করা যাবে।

সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মডেলটি তৈরি করা হয়নি। এটি মূলত ‘এজেন্টিক’ এআই মডেল। অর্থাৎ, কোনো কাজ সম্পন্ন করতে একাধিক ধাপে পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়ন করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন টুল ব্যবহারের পাশাপাশি, কৃত্রিম ছবি তৈরি, কোড লেখা ও কোডের ত্রুটি সংশোধনেও সক্ষম এটি।

মিউজ গ্লিমার একই সঙ্গে টেক্সট ও ছবি বুঝতে পারে এবং একশটির বেশি ভাষা সমর্থন করে। ডেভেলপাররা এই মডেল ব্যবহার করে এমন এআই এজেন্ট তৈরি করতে পারবেন, যা কম্পিউটারের ফাইল, কোড লেখার সরঞ্জাম এবং বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মেটা ওপেন-সোর্স প্রযুক্তি ব্যবহারে সমর্থন করে। তাই নতুন মডেলটি উন্মুক্ত করতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত।

মিউজ গ্লিমারের মাধ্যমে মেটা এমন একটি ভবিষ্যতের দিকে এগোতে চাইছে, যেখানে শক্তিশালী এআই শুধু ক্লাউডভিত্তিক ডেটা সেন্টারে সীমাবদ্ধ থাকবে না; বরং ব্যবহারকারীর নিজের কম্পিউটারেও চলবে এবং বিভিন্ন জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিমানে ২২ বছরের এক যাত্রীর মৃ/ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:২১ পি.এম


যুক্তরাষ্ট্রের বিমানে ২২ বছরের এক যাত্রীর মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি যাত্রীবাহী বিমানে আচমকা অসুস্থ হয়ে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু ঘটে। এই ঘটনাটি ৭ আগস্টে ঘটে।

তথ্য তথ্য অনুযায়ী, বিমানটির যাত্রাপথের সময়, অর্থাৎ ডালাস থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার মধ্যে, তরুণের নাম রেইন ম্যাকমিলান ওয়ালমসি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় বিমানের কর্মী এবং বেশ কয়েকজন যাত্রী তাঁকে বাঁচানোর উদ্দেশ্যে হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা করেন।

একমাত্র বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে সেখানে জরুরি সেবাকর্মীরা উপস্থিত হন। চিকিৎসকরা এসে তাঁকে আর বাঁচাতে সক্ষম হননি, এবং পরবর্তীতে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

তবে তরুণের হঠাৎ অসুস্থ হওয়ার সঠিক কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী ওই ফ্লাইটে একজন যাত্রীর সঙ্গে চিকিৎসাজনিত একটি ঘটনা ঘটে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: কেটিএলএ ডট কম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


নওগাঁ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে

নওগাঁ সদর হাসপাতালে, যা ২৫০ শয্যাবিশিষ্ট, দালালদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এই সরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে আসা প্রান্তিক ও দূর-দূরান্তের অসহায় রোগীদের ফুসলিয়ে নিয়ে যাওয়ার জন্য এক শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। রোগীদের সেবার সংকট এবং অব্যবস্থাপনার ভয় দেখিয়ে নিজেদের ক্লিনিকের দিকে টেনে নেওয়া এবং অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্টের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কাজই এই চক্রের মূল লক্ষ্যে পরিণত হয়েছে।

অভিযোগ এসেছে যে, হাসপাতালের কিছু অসাধু চিকিৎসকের পরোক্ষ মদদে দিন দিন এই দালাল গোষ্ঠী আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এদিকে, প্রতিদিন গড়ে প্রায় ২২ শত থেকে ২৫ শত মানুষ চিকিৎসার আশায় নওগাঁ সদর হাসপাতালে ভিড় করেন। সকালে ডাক্তারের চেম্বারের সামনে ঘণ্টার পর ঘণ্টা রোগীদের দীর্ঘ লাইন জমে থাকলেও চিকিৎসা পেতে তাদের সামনে চরম ভোগান্তি চলে আসে। এই সুযোগটিকেই কাজে লাগায় দালালরা।

সকাল ১০টার পর থেকেই হাসপাতাল প্রাঙ্গণে নারী ও পুরুষ দালালদের আনাগোনা বেড়ে যায়। চিকিৎসকদের অবহেলা এবং প্রশাসনিক তদারকির অভাবে দালালরা নির্বিঘ্নে সাধারণ রোগীদের বিভ্রান্ত করার সুযোগ পাচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে চরম হয়রানি এবং প্রতারণার চিত্র উঠে এসেছে। পোরশা থেকে আসা রহিমা বেগম (৪৫) ক্ষোভ প্রকাশ করে জানান, 'সকাল আটটায় আইসা লাইনে দাঁড়াইছি। ডাক্তার দেখাইতে পারি নাই, এর মধ্যেই এক নারী আইসা কয়, হাসপাতালে আইসিইউ খালি নাই, টেস্টের মেশিন নষ্ট। ভালো চিকিৎসা পাইতে চাইলে পাশের ক্লিনিকে যান, ওইখানে ভালো ডাক্তার বসছে। পরে তাদের কথায় বিশ্বাস কইরা ক্লিনিকে গিয়া তিন গুণ টাকা খরচ কইরা ধরা খাইছি।'

আরেক ভুক্তভোগী করিম শেখ জানান, 'জরুরি বিভাগের সামনে থিকাই দালালরা পিছে লাগে। ফ্রিতে ভালো সুবিধা দেওয়া কথা কইয়া হামাক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে নিয়া যায়। সেখানে হাজার হাজার টাকার অপ্রয়োজনীয় পরীক্ষা করায়। আমরা গরিব মানুষ, সরকারি হাসপাতালে আইসাও যদি এভাবে প্রতারিত হইতে হয়, তাইলে কই যামু?'

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার এই চিকিৎসাকেন্দ্রে ৫৬ জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মাত্র ৩১ জন কর্মরত আছেন। পর্যাপ্ত জনবলের এই ঘাটতিকে পুঁজি করেই মূলত দালাল সিন্ডিকেট তাদের জাল বিস্তার করেছে।

নওগাঁ জেলায় বর্তমানে ২৯২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার একটি বড় অংশই সরকারি হাসপাতালের রোগীদের ওপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করছে।

হাসপাতালে দালালদের তৎপরতা এবং জনবল সংকটের কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান আলাল জানান, পর্যাপ্ত জনবল না থাকায় অনেক সময় সার্বক্ষণিক তদারকি করা কঠিন হয়ে পড়ে। তবে দালাল চক্রের বিরুদ্ধে খতিয়ে দেখে দ্রুত কঠোর প্রশাসনিক এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%