ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা


বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দুর্গতদের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা প্রশাসন ও জেলার জনপ্রতিনিধিরা একটি অনন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

জেলার পাঁচটি আসনের সব সংসদ সদস্য তাদের এক মাসের মূল বেতন এবং জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অর্থ আগামী তিন কর্মদিবসের মধ্যে সংগ্রহ করে তহবিলে পাঠানো হবে।

রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। দুর্যোগের এই ক্রান্তিকালে বন্যাকবলিত মানুষের সহায়তায় তিনি প্রথমে নিজের এক মাসের মূল বেতন দেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন প্রদানের জন্য একটি মানবিক প্রস্তাব উত্থাপন করেন।

এই সংসদ সদস্যের প্রস্তাবে গভীর সংহতি প্রকাশ করে তাৎক্ষণিক সম্মতি জ্ঞাপন করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। সভায় উপস্থিত জেলার সব সরকারি দফতরের প্রধানরাও নিজেদের দফতরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এই মহতি উদ্যোগে অংশ নেয়ার বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে সহমত পোষণ করেন। পরে জেলার বাকি চারটি আসনের সংসদ সদস্যরাও তাদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন এই বন্যা তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেন, যা জেলা প্রশাসকের মাধ্যমে জমা দেয়া হবে।

সভায় জানানো হয়, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে জেলার সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে তা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ রোববার এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’

জহির উদ্দিন স্বপন এ প্রসঙ্গে আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তিনি যে বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন, জাতি তা সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তথ্যমন্ত্রী শোকবার্তায় মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজে মনিটরিং করছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজে মনিটরিং করছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন জানিয়েছেন, দুর্যোগের সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই মনিটরিং করছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসহ ত্রাণ সহায়তা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী এসময় বলেন, পাহাড় ধস এবং বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের সহযোগিতা যতদিন প্রয়োজন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে তিন মাস লাগলে তিন মাস ধরে সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে, ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের চেষ্টা করা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ আমাদের সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক।

গতকাল শনিবার (১১ জুলাই) রাতে রাঙামাটি শহরের ভেদভেদীস্থ লোকনাথ ব্রক্ষচারী আশ্রমের হলরুমের সংলগ্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এম ইকবাল হোসেইন এই প্রসঙ্গে আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসারে আমরা সবাই কাজ করছি। তিনি আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন এবং কোথায় কী করলে ভালো হবে সে বিষয়ে নির্দেশনা প্রদান করছেন। প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে অবহিত আছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি দেখভাল করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে সেখানে পাঠিয়েছেন। অনিন্দ্য ইসলাম অমিত চট্টগ্রামে আগামী ৬-৭ দিন থাকবেন এবং যতদিন প্রয়োজন, ততদিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সার্বিক বিষয় মনিটরিং করবেন।

তিনি বলেন, তিন পার্বত্য জেলাসহ পাঁচটি জেলার পরিস্থিতি দেখা এবং এ বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য আমাকে পাঠানো হয়েছে। এখানে এসে দেখলাম টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোটামুটি সামাল দিতে পেরেছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমরা সরকারের পক্ষ থেকে প্রয়োজনে আরো ত্রাণ সহায়তা দিতে প্রস্তুত। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে, পানি কমলে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী করা যায় তা আমরা স্থানীয় প্রশাসনসহ সবার সাথে বসে সমাধানের চেষ্টা করবো।

রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সাংসদ দীপেন দেওয়ান এমপি, জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মাদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুহম্মদ ইমরানুল হক ভুঁইয়া এবং জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন আরও বলেন, দুর্যোগ এবং বন্যার প্রকোপটা এখন যে আমরা দেখছি, এটাতো একদিনে হয়নি। হ্রদের নাব্যতাতো একদিনে কমেনা। এই বিষয়ে আমাদের আগে চিন্তা করা উচিত ছিল।

তিনি বলেছেন, প্রকৃতির উপর হাত দিয়ে মানুষ প্রকৃতি ধ্বংস করেছে। সেজন্য এই সংকট মোকাবেলা করা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।

প্রতিমন্ত্রী আশ্রয় কেন্দ্রে থাকা সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে তিনি সবার মাঝে খাবার বিতরণ করেন। এর আগে তিনি খাগড়াছড়ি জেলা পরিদর্শন করে শনিবার রাতে রাঙামাটির আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবর শুনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন সুপ্রতিষ্ঠিত আইনজীবী, দক্ষ পার্লামেন্টারিয়ান এবং গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব।

গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও তাঁর অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে বন্ধ থাকা সুগার মিল চালুর সম্ভাবনা যাচাই করছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


রংপুরে বন্ধ থাকা সুগার মিল চালুর সম্ভাবনা যাচাই করছে প্রশাসন

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রংপুরের একসময়ের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শ্যামপুর সুগার মিলের পুনঃচালনার সম্ভাবনা ও অবকাঠামোগত সক্ষমতা যাচাইয়ের কাজ করছে প্রশাসন।

জাতীয় সংসদের ৩১২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (রংপুর-৫ ও ৬) সংসদ সদস্য জেবা আমিনা খান সঙ্গে রংপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম গতকাল মিলটি পরিদর্শন করেছেন।

গতকাল শনিবার (১১ জুলাই) দিনব্যাপী তারা শ্যামপুর সুগার মিলের কারখানা, উৎপাদন ইউনিট, ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সুযোগ পান। এই সময় তাঁদের মধ্যে মিলের সার্বিক অবস্থা, যন্ত্রপাতির সক্ষমতা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা এবং দেশের চিনি শিল্পের উন্নয়ন নিয়ে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পরিদর্শন শেষে উপস্থিত অতিথিরা বলেছেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে শ্যামপুর সুগার মিলের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। যদি মিলটি আবার চালু হয়, তবে এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, আখ চাষের সম্প্রসারণ ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শনের সময় শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আল ইমরান সুজন, স্থানীয় নেতৃবৃন্দ এবং মিলের সাবেক এমপ্লয়িজ নেতারাও পরিদর্শনেও যোগ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%